ছবি-সংগৃহীত
খেলা

ইরানকে হারিয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাই ফাইভ এ সাইড এশিয়া হকিতে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে ইরানকে ৭-৬ গোলে হারালো বাংলাদেশ।

আরও পড়ুন : বাংলাদেশে দল পাঠাচ্ছে নিউজিল্যান্ড

ইরানের বিপক্ষে এদিন জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের। বাংলাদেশ প্রথম চার বার ম্যাচে লীড নিলেও চারবারই ইরান সমতা আনে। ৪-৪ স্কোরলাইন হওয়ার পর বাংলাদেশ টানা দুই গোল করে। ইরান আরেক গোল করে আবার ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়।

তবে ম্যাচের ২৭ মিনিটে সারওয়ার আরেকটি গোল করলে স্কোরলাইনের ব্যবধান বেড়ে ৭-৫ হয়। ২৯ মিনিটে ইরান গোল করলে আবার ম্যাচের উত্তেজনা বেড়ে যায়। শেষ পর্যন্ত ৭-৬ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আরও পড়ুন : এগিয়ে এলো বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ

বাংলাদেশের ৭ গোলের মধ্যে সারওয়ার ৩টি, সাইফুল আলম, দীন মোহাম্মদ, আবেদ উদ্দিন ও মোহাম্মদ হোসেন একটি করে গোল করেন।

ফাইভ এ সাইড হকিতে এবার বাংলাদেশের নারী ও পুরুষ উভয় দল অংশগ্রহণ করেছিল। নারী দল অস্টম এবং পুরুষ পঞ্চম হয়ে টুর্নামেন্ট শেষ করেছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা