ছবি-সংগৃহীত
খেলা
এশিয়া কাপ

টস জিতে ব্যাটিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক : অবশেষে সব নাটকীয়তার অবসান হল। মাঠে গড়ালো দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ। এশিয়া কাপের সবচেয়ে হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। যদিও জমজমাট লড়াইয়ে বাধ সেধেছে বৃষ্টির শঙ্কা।

আরও পড়ুন : বিকালে ভারত-পাকিস্তান মহারণ

আজ শনিবার শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে বৃষ্টির শঙ্কা মাথায় নিয়ে নির্ধারিত সময়েই টস করেছেন দুই অধিনায়ক রোহিত শর্মা ও বাবর আজম। টস ভাগ্যে জিতে পাকিস্তানকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানান রোহিত।

প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্তের বিষয়ে ভারত অধিনায়ক বলেন, আবহাওয়ার কিছুটা চোখ রাঙানি আছে। তবে আমরা এ নিয়ে খুব বেশি চিন্তিত নই। চ্যালেঞ্জ এবং পরিস্থিতি জয় করাই আমাদের লক্ষ্য। এখানে আসার আগে ব্যাঙ্গালুরুতে আমরা ৬দিনের ক্যাম্প করেছি। সেখানে আমরা স্কিল নিয়ে কাজ করেছি। কারণ, এশিয়া কাপ একটি কোয়ালিটি টুর্নামেন্ট এবং এখানে কোয়ালিটি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করতে হয়।

অন্যদিকে, পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, সত্যি কথা বলতে আমরাও চেয়েছিলাম প্রথমে ব্যাট করতে। শ্রীলঙ্কায় গত দেড় মাসে আমরা অনেক ক্রিকেট খেলেছি। সুতরাং, এখানকার কন্ডিশন সম্পর্কেও আমাদের ভালো জানা আছে। আশাকরি এসব কাজে লাগাতে পারবো।

আরও পড়ুন : বাংলাদেশে দল পাঠাচ্ছে নিউজিল্যান্ড

এশিয়া কাপে এখন পর্যন্ত ১৩ বার মুখোমুখিতে পাকিস্তানের ৫ জয়ের বিপরীতে ভারত জিতেছে ৭টি ম্যাচ। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। এছাড়া এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে দুদলের শেষ দুই ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত।

তবে সাম্প্রতিক সময়ে আবার দুর্দান্ত ক্রিকেট খেলছে বাবর আজমের দল। আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষস্থান এখন তাদের দখলে। তাই দুই দলের এবারের লড়াইটা যে জমজমাট হবে তা আশা করাই যায়।

আরও পড়ুন : শ্রীলঙ্কা ছেড়ে লাহোরের পথে টাইগাররা

ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ইশান কিশান (উইকেটরক্ষক), বিরাট কোহলি, স্রেয়াশ আয়ার, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদিপ যাদব, মোহাম্মদ সিরাজ এবং জসপ্রিত বুমরাহ।

পাকিস্তান একাদশ: ফাখর জামান, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আঘা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, শাহিন আফ্রিদি ও হারিস রউফ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা