ছবি-সংগৃহীত
খেলা

আর্জেন্টিনায় খেলার অনুমতি পেলেন জামাল

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার ক্লাব সোল দা মায়োর হয়ে খেলার অনুমতি পেলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া। অর্থাৎ আগামীকালই (২৭ আগস্ট) ক্লাবটির হয়ে অভিষেক হতে পারে জামালের।

আরও পড়ুন : রোনালদো-মানের গোল উৎসব

নিয়ম অনুযায়ী, এক দেশের খেলোয়াড়ের আরেক দেশের লিগ খেলতে আন্তর্জাতিক ছাড়পত্র প্রয়োজন হয়। জামালের ছাড়পত্র মিলেছে আজ সন্ধ্যায়।

আর্জেন্টিনার ক্লাব সোল দা মায়ো জামালের জন্য বাফুফের কাছে ছাড়পত্র চেয়েছিল বৃহস্পতিবার রাতে। ফিফার নিয়ম অনুযায়ী সাত দিনের মধ্যে এই আবেদন নিষ্পত্তি করতে হয়। বাফুফে ৪৮ ঘন্টার মধ্যেই জামালকে ছাড়পত্র দিয়েছে।

জামাল সর্বশেষ শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে খেলেছিলেন। শেখ রাসেলের দাবি ছিল তাদের সঙ্গে চুক্তি রয়েছে জামালের। এমন দাবি করলেও আর্জেন্টিনায় খেলার ছাড়পত্র বাফুফে দিয়েছে রাসেলের সঙ্গে আলোচনা করেই।

আরও পড়ুন : রুবিয়ালেসকে নিষিদ্ধ করলো ফিফা

সোল দা মায়োর হয়ে অনুশীলন করছেন জামাল। ছাড়পত্র পেয়ে যাওয়ায় দলটির হয়ে খেলতেও আর কোনো জটিলতা থাকলো না।

আগামীকাল আর্জেন্টিনায় জামালের প্রথম ম্যাচ হওয়ায় সোল দা মায়ো বাংলাদেশি প্রবাসীদের গ্যালারিতে প্রবেশাধিকার ফ্রী করে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ম্যাচটি সম্প্রচার করার কথা রয়েছে। কালকের পর সোল দা মায়োর পরবর্তী খেলা আগামী ৯ সেপ্টেম্বর।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা