ছবি : সংগৃহিত
খেলা
স্পানিশ অধিনায়ক ওলগা কারমোনা

বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে পেলেন দুঃসংবাদ!

স্পোর্টস ডেস্ক: স্পেনকে বিশ্বকাপের শিরোপা জেতানোর ঠিক পরেই পেলেন বাবার মৃত্যুর দুঃসংবাদ। বাবাকে হারালেন স্পানিশ অধিনায়ক ওলগা কারমোনা।

আরও পড়ুন: উসেইন বোল্ট’র জন্ম

রোববার (২০ আগস্ট) কারমোনার গোলেই ইংল্যান্ডকে হারিয়ে মহিলাদের বিশ্বকাপ ফুটবলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় স্পেন। এই গোলের ঠিক পরেই মারা যান কারমোনার বাবা।

তবে বাবার মৃত্যুর সংবাদ তখনই পাননি কারমোনা। শিরোপা জয়ের পরেই মৃত্যুসংবাদ পান তিনি। ভেঙে পড়েন।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, জানতামই না আজ জীবনে কী ঘটতে চলেছে। সেটা না জেনেই ফাইনালে খেলতে নেমেছিলাম।

জানি, আজ যে কীর্তি গড়লাম, তার পিছনে তুমিই শক্তি। জানি, উপর থেকে তুমি আমাকে এখন দেখছ। আমার জন্য গর্ব অনুভব করছ।’

আরও পড়ুন: ইংল্যান্ডকে হারিয়ে স্পেন চ্যাম্পিয়ন

২৩ বছর বয়সী স্পানিশ অধিনায়ক কারমোনা খেলার ২৯ মিনিটের সময় গোলটি করেছিলেন। আর এই গোলই জয়-পরাজয় নির্ধারণ করে দেয়।

প্রসঙ্গত, ইউরোপের দেশ স্পেন প্রথমবারের মতো নারীদের বিশ্বকাপ শিরোপা জয় করে। সূত্র: মিরর ও আনন্দবাজার পত্রিকা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা