ছবি: সংগৃহীত
খেলা

মার্টিনেজের সফরে নিরব ঢাকা

স্পোর্টস ডেস্ক: তিনদিনের সফরে কলকাতা ও ঢাকায় আসছেন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ। সফরসূচি অনুযায়ী আগামী ৪ ও ৫ জুলাই কলকাতা অবস্থান করবেন তিনি। এর আগেরদিন সোমবার (৩ জুলাই) কয়েক ঘণ্টার জন্য ঢাকায় অবস্থান করবেন মার্টিনেজ।

আরও পড়ুন: লেবাননকে হারিয়ে ফাইনালে ভারত

তবে মার্টিনেজের এ সফর নিয়ে ভক্ত-সমর্থকদের মাঝে হতাশা কাজ করছে। বিশ্ব চ্যাম্পিয়ন গোলরক্ষকের এমন সফরেও নিরব ঢাকা। নেই সফরসূচি নিয়ে কোনো প্রচার-প্রচারণা। অনেকেই মার্টিনেজের সঙ্গে সাক্ষাৎ এবং ছবি তুলতে চান। কিন্তু কীভাবে, কোথায় কী হবে— জানা নেই কারোরই।

মার্টিনেজকে কলকাতা ও ঢাকা আনছেন কলকাতার স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত। তিনি বলেন, ‘আমস্টারডাম থেকে আগামীকাল (সোমবার) ভোর সাড়ে ৫টায় ঢাকায় পৌঁছাবেন মার্টিনেজ। এরপর হোটেলে কিছুটা সময় বিশ্রাম নেবেন। দুপুরের দিকে পৌনে এক ঘণ্টার জন্য কোম্পানির অফিস (যে প্রতিষ্ঠান তাকে ঢাকায় আনছেন) পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার। এরপরই বাংলাদেশ ত্যাগ করবেন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এ গোলরক্ষক।’

আরও পড়ুন: থেমে গেলো বাংলাদেশের স্বপ্নযাত্রা

মার্টিনেজকে ঢাকায় আনছে একটি কোম্পানি। এ সফর নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ক্রীড়া মন্ত্রণালয়সহ ক্রীড়াঙ্গনের কোনো সম্পৃক্ততা নেই। তাই মার্টিনেজের সফরসূচি নিয়ে পরিষ্কার ধারণা মিলছে না।

তবে, মার্টিনেজ আসার কয়েক ঘণ্টা আগে ঢাকা আসছেন শতদ্রু দত্ত। তিনি রোববার রাত ৯টায় পৌঁছানোর পর বিষয়গুলো আরও চূড়ান্ত হবে বলে আশা করা যাচ্ছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা