খেলা

হাথুরুর স্কোয়াডে নেই মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক : আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে জাতীয় দল ও আশেপাশে থাকা ৩২ জন ক্রিকেটারকে নিয়ে শুরু হয়েছে বাংলাদেশ দলের ফিটনেস ক্যাম্প। এই ক্যাম্পে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ-সৌম্য সরকাররাও।

আরও পড়ুন : সংকট মোকাবিলার মনোবল থাকতে হবে

জানা গেছে, এই ক্যাম্প থেকেই ২০-২২ জনের এশিয়া কাপের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। যেখান থেকেই মূলত বাছাই করা হবে এশিয়া কাপের চূড়ান্ত দল।

ফিটনেস ক্যাম্পে রিয়াদ থাকলেও এশিয়া কাপের চূড়ান্ত দলে এই অভিজ্ঞ ক্রিকেটার থাকবেন কি না সে নিয়ে রয়েছে ধোঁয়াশা। বোর্ডের প্রভাবশালী পরিচালকরা চান অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে এশিয়া কাপ ও বিশ্বকাপ দলের সাত নম্বর পজিশনের জন্য নেওয়া হোক। রিয়াদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছেন তারা।

আরও পড়ুন : পাকিস্তানের সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা

যেহেতু সামনে বিশ্বকাপ, সে কারণে এই সাত নম্বরের গুরুত্বপূর্ণ ব্যাটিং পজিশনটা স্বভাবতই টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আর সে কারণেই টিম ম্যানেজমেন্ট ও বোর্ডের একটি অংশ চাচ্ছে অন্তত এশিয়া কাপে রিয়াদকে বাজিয়ে দেখতে। যেহেতু হাতে আপাতত আর কোনো অপশন নেই।

সে কারণে বোর্ড কর্তাদের ও টিম ম্যানেজমেন্টের সাজেস্ট করা সেই স্কোয়াডে রাখা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে।

আরও পড়ুন : ভিসানীতি প্রয়োগ করা উচিত

অপরদিকে সিনিয়র ক্রিকেটারদের ছেটে ফেলার কারিগর হাথুরুর এশিয়া কাপের স্কোয়াডে স্ট্যান্ড বাই হিসেবেও রাখা হয়নি মাহমুদউল্লাহকে। সেই সঙ্গে নম্বর সেভেন হিসেবে স্কোয়াডে ঢুকানো হয়েছে সৌম্য সরকারকে, যার কিনা সেই পজিশনে খেলার অভিজ্ঞতা নেই বললেই চলে।

দলের সাত নম্বরে প্রধান কোচের তালিকায় রয়েছেন আফিফ হোসেন, শেখ মেহেদী, শামীম হোসেন পাটোয়ারি ও সৌম্য সরকাররা। তবে রিয়াদ শেষ পর্যন্ত ২০ জনের স্কিল ক্যাম্পে থাকবে কি না সেটা জানা যাবে আগামী মাসের ৫ অথবা ৬ আগস্ট।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা