ছবি-সংগৃহীত
খেলা

কানাডার লিগে আফিফও খেলবেন

ক্রীড়া প্রতিবেদক : কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার ডাক পেয়েছেন টাইগার মিডলঅর্ডার ব্যাটার আফিফ হোসেন। আফিফকে প্রস্তাব দিয়েছে সারে জাগুয়ার্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্রও (এনওসি) পেয়েছেন তিনি। সাকিব আল হাসান ও লিটন দাস আগে থেকেই ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলছেন, তাদের পর তৃতীয় বাংলাদেশী হিসেবে খেলবেন আফিফ।

আরও পড়ুন : এলপিএল খেলতে উড়াল দিলেন শরিফুল

বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন টাইগার এই তরুণ ব্যাটার। আজ সকালেই তিনি টুর্নামেন্টটি খেলার জন্য বিসিবির এনওসি পেয়েছেন, বিকেলে তার ফ্লাইট।

এদিকে, এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে কিছুদিনের মধ্যে টাইগারদের ক্যাম্প শুরু হবে। যদিও এশিয়া কাপ ও বিশ্বকাপের দলে এখন পর্যন্ত নিশ্চিত নন আফিফ। জাতীয় দলের সাত নম্বর পজিশনের জন্য আফিফসহ বেশ কয়েকজন খেলোয়াড় লড়ছেন। সেই তালিকায় রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকাররাও। কয়েকদিনের মধ্যে এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণার কথা জানিয়েছে বিসিবি।

আরও পড়ুন : এশিয়া কাপের দলে ২০ ক্রিকেটার

সম্প্রতি বাংলাদেশ ‘এ’ দলের হয়ে নেতৃত্ব দিয়েছিলেন আফিফ। এরপর আফগানিস্তানের বিপক্ষে তিনি একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছিলেন। ওপেনিংয়ে নেমে তিনি ২০ বলে করেছিলেন ২৪ রান। যদিও দলে টিকে থাকতে তা যথেষ্ট নয়। এখন দেখার বিষয় কানাডার লিগে ভালো করে এশিয়া কাপের দলে নিজের জায়গা পাওয়ার দাবি কতটা জোরালো করতে পারেন এই বাঁহাতি ব্যাটার।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা