ছবি-সংগৃহীত
খেলা

বাংলাদেশের সহজ জয়

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে জয় পেল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। আজকের ম্যাচে জয়ের ভীতটা গড়ে দেন বোলাররা। কিন্তু সহজ লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ব্যর্থ মিডল অর্ডার। তাতে জেগেছিল হারের শঙ্কা। তবে রাব্বি-বর্ণের দৃঢ়তায় জয় তুলে নেয় বাংলাদেশ।

আরও পড়ুন : এশিয়ানে সেমিতে উঠলেন ইমরানুর

শুক্রবার (১৪ জুলাই) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৩৫ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৮ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ২৯ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় জুনিয়র টাইগাররা।

এদিন সহজ লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দ্রুতই ফিরেছেন রিজওয়ান। এই ওপেনার ৫ রান করে সাজঘরে ফিরলেও আরেক ওপেনার আদিল দুর্দান্ত ব্যাটিং করেছেন। তার ব্যাট থেকে এসেছে ১৬ বলে ২৫ রান।

কিন্তু আরিফুল-শিহাবরা ব্যর্থ হলে হারের শঙ্কা জাগে। তবে সাত এবং আট নম্বরে ব্যাটিং করতে নেমে যথাক্রমে অপরাজিত ২৫ ও ২৬ রান করেছেন বর্ণ ও রাব্বি। তাতে ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন : ভারতকে হারাল বাংলাদেশের মেয়েরা

এর আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি প্রোটিয়ারা। থেব গাজিড ১ রান করে সাজঘরে ফেরার পর তিনে এসে গোল্ডেন ডাক খেয়েছেন ডেভিড টিগার। সুবিধা করতে পারেননি জোনাথনও।

টপ অর্ডারের এই তিন ব্যাটার ব্যর্থ হলেও এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন প্রিটোরিয়াস। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান এসেছে তার ব্যাট থাকে। এই ওপেনার ছাড়া আর কেউই বলার মতো কোনো রান করতে পারেনি। ফলে ১২৮ রানের বেশি করতে পারেনি সফরকারীরা।

বাংলাদেশের এই জয়ে সিরিজে ২-২ এ সমতা বিরাজ করছে। তাই শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। আগামী ১৭ই জুলাই সিরিজ নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে দুইদল।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা