ছবি-সংগৃহীত
খেলা

আমরা দুই ম্যাচই জিততে চাই

ক্রীড়া প্রতিবেদক : টেস্টে দুর্দান্ত জয় পেলেও ওয়ানডেতে আফগানদের কাছে সিরিজ খুঁইয়েছে বাংলাদেশ। এবার শুরু টি-টোয়েন্টি মিশন। পরিসংখ্যান বলছে এই ফরম্যাটে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আফগানিস্তান। তবে ফেবারিট যেই হোক দুই ম্যাচই জিততে চায় বাংলাদেশ।

আরও পড়ুন ‍: ২০০ টাকায় টাইগার-আফগান টি-টোয়েন্টি

আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন টাইগারদের অধিনায়ক সাকিব আল হাসান।

টি-টোয়েন্টিতে নয়বার মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে আফগানদের জয় ৬টিতে এবং বাংলাদেশের ৩টিতে। সংক্ষিপ্ত এই সংস্করণের ক্রিকেটে সর্বশেষ দুই দেখায় যথাক্রমে ৮ এবং ৭ উইকেটে জিতেছে আফগানিস্তান। কিন্তু শেষ পাঁচ লড়াইয়ের মধ্যে দু’টি জয় পায় বাংলাদেশ।

তবে কারা ফেবারিট এটা নিয়ে ভাবছেন না সাকিব। সিলেটে কথা বলতে গিয়ে টাইগার এই অধিনায়ক জানিয়েছেন ফেবারিট যাদের খুশি দেন, তবে আমরা দুই ম্যাচই জিততে চাই। সাকিব বলেন, 'আপনি যাকে ইচ্ছা ফেভারিট বলতে পারেন, আমরা দুই ম্যাচই জিততে চাই।'

আরও পড়ুন ‍: হোয়াইটওয়াশ এড়াল টাইগাররা

টি-টোয়েন্টি বলেই যে কোনো কিছু হতে পারে বলে মত সাকিবের, ‘প্রতিটা সিরিজই একটা চ্যালেঞ্জ। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে চ্যালেঞ্জটা আরও বেশি। কারণ সব দলের সমান সুযোগ থাকে। টি-টোয়েন্টিতে ছোট দল বা বড় দল বলে কিছু আছে বলে আমার মনে হয় না। যে কোনো দল যে কোনো দলকে হারানোর সক্ষমতা রাখে। ওই চ্যালেঞ্জটাই আমাদের উপভোগের বিষয়। আমরা ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছি। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে কিন্তু একটা ম্যাচ হেরেছি।’

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের মতে প্রতিপক্ষ নিয়ে যত কম চিন্তা করা যায় তত ফলাফল আরও ভালো করে বাংলাদেশ, 'আমার কাছে মনে হয় আমরা দল হিসেবে তখনই ভালো খেলি যখন অন্য দলকে নিয়ে চিন্তা কম করি।'

আরও পড়ুন ‍: ইউএস টি-১০ লিগে ৫ বাংলাদেশি

এদিন দলের পরিবেশ ও অবস্থা নিয়েও মুখ খুলেছেন টাইগার অলরাউন্ডার, ‘আসলে দেখেন, বাইরে থেকে অনেক কিছু অনেক রকম মনে হতে পারে। ড্রেসিংরুমে আমার কাছে মনে হয়নি আমরা কখনো আনসেটল ছিলাম কিংবা কিংবা এখন আছি। আমি মনে করি পরিবেশ সব সময় ভালো আছে।’

সাকিব আরো বলেন, আমার কাছে মনে হয় না ড্রেসিংরুমের পরিবেশ খুব একটা পরিবর্তন হয় আমরা জিতলে অথবা হারলে।' ‘আমাদের চেষ্টা থাকে প্রতিদিন কিভাবে নিজেদের উন্নতি করতে পারি এবং সেই হিসেবে টিমের জন্য পারফর্ম করতে পারি ও টিমের জন্য অবদান রাখতে পারি' যোগ করেন তিনি।

সিলেটে টি-টোয়েন্টি সিরিজে বড় বাধা বৃষ্টি। যে কারণে একাদশ নির্ধারণ করার ক্ষেত্রে টস পর্যন্ত অপেক্ষা সাকিবের, 'টসের আগ মুহূর্ত পর্যন্ত কত ওভারের ম্যাচ হচ্ছে তারপরই একাদশটা ঠিক করতে পারব।'

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা