খেলা

সাফের সেমিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : সাফ ফুটবলে ভুটানকে উড়িয়ে দিয়ে সেমির টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। ২০০৯ সালের পর আবার সাফের সেমিফাইনালে খেলবে লাল-সবুজ বাহিনী।

আরও পড়ুন : ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

বুধবার (২৮ জুন) বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ভুটানকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে একটি করে গোল দিয়েছেন শেখ মোরসালিন ও রাকিব হোসেন। অপর গোলটি এসেছে আত্মঘাতীর সুবাদে। ভুটানের পক্ষে একমাত্র গোলটি করেন তিসেন্দা দর্জি।

আরও পড়ুন : মার্কিন কনস্যুলেটে গোলাগুলি, নিহত ২

এই গ্রুপ থেকে তিন ম্যাচের সব কটিতে জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে সেরা দল হিসেবে সেমিফাইনালে পা রেখেছে লেবানন। ১ জুলাই সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে তারা। একই দিন ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন কুয়েতের মুখোমুখি হবে বাংলাদেশ।

লেবানন এদিন মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশের সেমির সমীকরণ অনেকটা সহজ করে দেয়। ভুটানের বিপক্ষে ড্র করলেই চলত জামাল ভূঁইয়াদের। এমনকি এক গোলের ব্যবধানে হারলেও লক্ষ্য পূরণ হতো।

আরও পড়ুন : আসুন বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হই

শেখ মোরসালিন এবং রাকিব হোসেন দারুণ দুই গোল করেন দ্রুতই। মাঝে বাংলাদেশ আরও একটি পায় আত্মঘাতী থেকে। সুবাদে বাংলাদেশ নির্ধারিত সময়ে মধ্যে ম্যাচে এগিয়ে যায় ৩-১ ব্যবধানে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা