ছবি-সংগৃহীত
খেলা

এশিয়া কাপের দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক : আগামী ১৪ জুলাই শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইমার্জিং এশিয়া কাপ। আসন্ন এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। ঘোষিত এই দলের অধিনায়ক করা হয়েছে সাইফ হাসানকে। এছাড়াও দলে রয়েছেন সৌম্য সরকার ও নাঈম শেখ।

আরও পড়ুন : কানাডায় খেলবেন সাকিব-লিটন

সোমবার (১৯ জুন) সন্ধ্যায় এক বিবৃতি দিয়ে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তরুণ ক্রিকেটারদের মধ্যে ঘোষিত দলে আরো রয়েছেন শাহাদাত হোসেন দিপু, পারভেজ হোসেন ইমন। এছাড়া দলের সহ-অধিনায়ক হিসেবে দাযিত্ব পেয়েছেন সদ্য জাতীয় দলের হয়ে টেস্ট ম্যাচ খেলা জাকির হাসান। রয়েছেন মাহমুদুল হাসান জয়ও।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আয়োজনে এবারের ইমার্জিং এশিয়া কাপ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। আগামী ১৪ জুলাই থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। যেখানে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে আফগানিস্তান, ওমান এবং শ্রীলঙ্কা।

আরও পড়ুন : টি-টোয়েন্টি দলেও ফিরলেন আফিফ

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। এরপর ১৬ তারিখ ওমান এবং ১৮ তারিখ আফগানিস্তানের বিপক্ষে খেলবে সাইফ হাসানের দল।

ইমার্জিং এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াড :
সাইফ হাসান (অধিনায়ক), জাকির হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, রাকিবুল হাসান, মৃত্যঞ্জয় চৌধুরি, আকবর আলী, মুশফিক হাসান, নাঈম শেখ, রিপন মন্ডল, তানজিম হাসান সাকিব।

রিজার্ভ : অমিত হাসান, সুমন খান, নাঈম হাসান, হাসান মুরাদ

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা