ছবি: সংগৃহীত
খেলা

কালো জার্সিতে ব্রাজিলের বড় জয়

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপ থেকে বিদায়ের পর কোচবিহীন দলটিকে ছন্দে ফেরাতে মরিয়া ছিলো ব্রাজিল। খুব প্রয়োজন ছিল একটি জয়ের। আফ্রিকান দেশ গিনিকে বড় ব্যবধানে হারিয়ে যেন সে আশা পূরণ করেছে।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

শনিবার (১৭ জুন) দিবাগত রাতে ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি বর্ণবাদী আচরণের প্রতিবাদ হিসেবে আয়োজিত প্রীতি ম্যাচে প্রথমবারের মতো কালো রঙের জার্সি পরে নেমেছিল সেলেসাওরা।

প্রথমার্ধে কালো জার্সি পরলেও, দ্বিতীয়ার্ধে ব্রাজিল নিজেদের হলুদ রঙের ব্যান্ড কিট পরে নামে। নিয়মিত পারফর্মার ভিনি, রদ্রিগো ও ক্যাসেমিরোদের সমন্বয়ে শক্ত একাদশ গড়তে যথেষ্ট ছিল বিশ্বচ্যাম্পিয়নদের। আর তাতেই ৪-১ ব্যবধানে বড় জয়।

গিনি শুরু থেকেই ব্রাজিলের সঙ্গে চোখে চোখ রেখে খেলতে থাকে। রিচার্লিসন, ভিনিসিয়ুসদের রীতিমতো বেশ কিছুটা সময় বোতলবন্দী করে রাখে দলটির ডিফেন্ডাররা। গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে ২৭ মিনিট পর্যন্ত। ব্রাজিলের নেওয়া ফ্রি-কিক অধিনায়ক ক্যাসেমিরোর হাতে লেগে গোলপোস্টে গেলেও বাধা পায় গিনি গোলরক্ষকের হাতে। তবে সেখান থেকে ফিরতি বল পেয়ে লক্ষ্যভেদ করেন জোয়েলিনটন।

প্রথম গোলের তিন মিনিট পরই ব্রাজিল দ্বিতীয় গোল পেয়ে যায়। গিনি রক্ষণের ভুলে রদ্রিগো বল পেয়ে ডি-বক্স থেকে কোনাকুনি শট নেন। সেই শটে সফল লক্ষ্যভেদ করেন তিনি। এরপর গোল করতে মরিয়া গিনি ব্যবধান কমাতে বেশি সময় নেয়নি। ৩৬তম মিনিটে গিনি ফুটবলার ইসিয়াগার কাট ব্যাকে বল পেয়ে যান ফরোয়ার্ড গিরাসি। ২-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় দু’দল।

আরও পড়ুন: বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

দ্বিতীয়ার্ধে নিজেদের স্কোরলাইন দ্বিগুণ করে গিনিকে উড়িয়ে দেয় বিশ্বচ্যাম্পিয়নরা। যাকে উপলক্ষ্য করে ম্যাচের আয়োজন সেই ভিনি গিনির কফিনে শেষ পেরেক ঠুকেছেন। ৮৮তম মিনিটে বক্সের মধ্যে ম্যালকম ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেখান থেকে সফল স্পট কিকে ব্রাজিলের জয় নিশ্চিত করেন ভিনিসিয়ুস।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা