ছবি-সংগৃহীত
খেলা

বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক : আগামী জুলাইয়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। ঘরের মাঠে আসন্ন এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আরও পড়ুন : দুই ইনিংসেই শান্তর সেঞ্চুরি

দীর্ঘদিন পর জাতীয় দলে জায়গা ফিরে পেয়েছেন ওপেনার নাঈম শেখ, ফিরেছেন আফিফ হোসেনও। এছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদ।

অন্যদিকে, দল থেকে বাদ পড়েছেন আয়ারল্যান্ড সিরিজে খেলা তিন ক্রিকেটার। তারা হলেন- মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী রাব্বি, ওপেনার রনি তালুকদার ও পেস অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী। এছাড়া পবিত্র হজ পালন করতে যাওয়ায় এই সিরিজে থাকবেন না মাহমুদউল্লাহ রিয়াদ।

আরও পড়ুন : বাংলাদেশের রেকর্ড গড়া জয়

এদিকে, আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশ স্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ। টেস্ট শেষে প্রায় অর্ধমাস বিরতি দিয়ে আগামী ৫, ৮ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে আফগানদের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজ।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড :
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ও নাঈম শেখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা