ছবি-সংগৃহীত
খেলা

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। আজ একাদশে তিন পরিবর্তন নিয়ে নেমেছে টাইগাররা। অভিষেক হয়েছে ব্যাটার রনি তালুকদার ও পেসার মৃত্যঞ্জয় চৌধুরীর।

এছাড়া একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। আগের ম্যাচে চোট পেয়ে ছিটকে গেছেন সাকিব আল হাসান। অন্যদিকে বাদ পড়েছেন তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম।

আরও পড়ুন : দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ

এদিন বাংলাদেশের ইনিংস ওপেন করতে নামেন অধিনায়ক তামিম ইকবাল ও রনি তালুকদার। শুরুতে এই দুই ওপেনার সাবধানী ব্যাটিংয়ে খেলতে থাকেন। তবে এদিন ব্যার্থ হন অভিষিক্ত রনি তালুকদার। ওয়ানডে অভিষেকে নিজের খেলা প্রথম ১২ বলে কোনো রান নিতে পারেননি রনি।

১৩তম বলে বাউন্ডারি হাঁকিয়ে ওয়ানডেতে রানের খাতা খুলেন। তবে পরের বলেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। ফলে বিদায় নেয়ার আগে তার নামের পাশে মাত্র ৪ রান। ৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ১ উইকেট হারিয়ে ৩১ রান।

এরপর ব্যাটিংয়ে নামেন গত ম্যাচের সেঞ্চুরিয়ন নাজমুল হোসেন শান্ত। নেমেই কাউন্টার অ্যাটাকে সফলতা পান শান্ত। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে ৬২ রান তুলে বাংলাদেশ। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি আগের ম্যাচের জয়ের নায়ক।

আরও পড়ুন : ওয়ানডে দলে রদবদলের জায়গা নেই

১১তম ওভারের পঞ্চম বলটি অফ স্টাম্প থেকে বের হয়ে যাওয়ার সময় শান্তর ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় প্রথম স্লিপে। সেখানে দাঁড়িয়ে থাকা বার্লবির্নি কোনো ভুল করেননি। তাতে ৭ চারে ৩২ বলে ৩৫ রানে থামতে হয় শান্তকে। ফলে ১২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ২ উইকেট হারিয়ে ৭৮ রান।

এরপর ব্যাটিংয়ে নামেন লিটন দাস। তামিম ইকবালের সাথে গড়েন ৬০ রানের জুটি। তবে তিনিও ইনিংস বড় করতে পারলেন না। ইনিংসের ২৩.৩ বলে বিদায় নেন এই ব্যাটার। সাজঘরে ফেরার আগে করেন এক ছক্কা আর দুই চারে ৩৫ রান।

আরও পড়ুন : চ্যানেল খুলবে বিসিবি

লিটনের বিদায়ের পর ব্যাটিংয়ে নেমেছেন তাওহিদ হৃদয়। অন্যদিকে একপাশ আগলে রেখে নিজের ৫৭তম অর্ধশতক তুলে নিয়েছেন তামিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অপরাজিত আছেন তামিম-হৃদয়।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মৃত্যুঞ্জয় চৌধুরী, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড একাদশ : অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন দোহেনি, ক্রেইগ ইয়াং, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা