ছবি-সংগৃহীত
খেলা

ওয়ানডে দলে রদবদলের জায়গা নেই

ক্রীড়া প্রতিবেদক : আগমী অক্টোবরে শুরু হতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের মেগা আসর ওয়ানডে বিশ্বকাপ। আর সেখানে বাংলাদেশ দলের স্কোয়াড কেমন হবে, সেটা নিয়ে চলছে নানা আলোচনা। সেই দলে মাহমুদউল্লাহ রিয়াদ থাকবেন কি না, আফিফ হোসেনকে আবারো দলে দেখা যাবে কি না এসব নিয়ে দর্শক ও ক্রিকেট সংশ্লিষ্ট মহলে চলছে নানা প্রশ্ন।

তবে এমন সব প্রশ্নের ভীড়ে বিসিবি পরিচালক ও আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন বললেন ভিন্ন কথা। তার মতে, ওয়ানডে দলটা এখন থিতু। নেই তেমন কোনো পরিবর্তনের সুযোগ।

আরও পড়ুন : ৪ বছর পর সৌম্যের শতক

শনিবার (১৩ মে) মিরপুর শের-ই-বাংলায় ডিপিএলের শেষ দিনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন কথাই জানালেন সুজন।

তিনি বলেন, 'জাতীয় দলের দাবি অনেকেই জানাচ্ছে কিন্তু আমাদের ওয়ানডে দলটা কিন্তু থিতু। হৃদয় নতুন খেলোয়াড় গিয়েই কিন্তু খুব ভালো ইনিংস খেলল। ভালো করছে সে। খুব একটা রদবদলের জায়গা নেই।'

অবশ্য জাতীয় দলের বাইরে ক্রিকেটারদের পারফর্ম করাকে ইতিবাচক হিসেবে দেখছেন এই বিসিবি পরিচালক। তিনি বলেন, 'রিয়াদের কথা কেউ বলতে পারে, বা আফিফ এবছর যেরকম ম্যাচ খেলেছে। আপনি সোহানের কথা বলতে পারেন। বিজয়, নাঈম অনেক খেলোয়াড় আছে। একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা আছে। এই প্রতিযোগিতা থাকলে আমাদের দল আরও শক্ত হবে।'

আরও পড়ুন : চ্যানেল খুলবে বিসিবি

আয়ারল্যান্ডের বিপক্ষে গতকাল দুর্দান্ত পারফর্ম করেন নাজমুল হোসেন শান্ত এবং তাওহীদ হ্রদয়। এই দুই ক্রিকেটারকে নিয়ে সুজন বলেন, দারুণ। আমি মনে করে বাংলাদেশের সেরা একটা জুটি (শান্ত-হৃদয়ের)। চাপের মধ্যে খেলেছে।

তিনি আরো বলেন, হ্যাঁ অনেকে বলতে পারে দলটা আয়ারল্যান্ড, মাঠ ছোট ছিল। কিন্তু চাপে ছিলাম আমরা। আমাদের তামিম, সাকিব ও লিটন। তিনটা প্রতিষ্ঠিত খেলোয়াড় আউট হয়ে গিয়েছিল। হৃদয়ের মতো তরুণরা এভাবে ব্যাটিং করলে আমরা যেকোনো বড় লক্ষ্য আমরা তাড়া করতে পারব।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা