ছবি-সংগৃহীত
খেলা

বাংলাদেশের বরাদ্দ কমাল আইসিসি

স্পোর্টস ডেস্ক: আগামী চার বছরে (২০২৪-২০২৭) আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির আয়ের প্রায় ৪০ শতাংশ পাবে ভারতীয় বোর্ড বিসিসিআই। বছরে তারা পাবে প্রায় ২৪৯২ কোটি টাকা (২৩১ মিলিয়ন ডলার)। তবে নতুন এই প্রজেক্টে বাংলাদেশের বরাদ্দ কমেছে।

আরও পড়ুন: বাংলাদেশের মাঝারি স্কোর

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। সেখানে বলা হয়, আগামী চার বছর আইসিসির ঘরে যে রাজস্ব ঢুকবে, সেটা বিভিন্ন দেশের মধ্যে কীভাবে ভাগ করে দেওয়া হবে, তা নিয়ে একটি মডেল তৈরি করা হয়েছে। ওই প্রস্তাবিত মডেল অনুযায়ী, বছরে আইসিসির আয়ের ৩৮.৫ শতাংশ পাবে ভারত। বাংলাদেশ পাবে মাত্র ৪.৪৬ শতাংশ। যা আর্থিক মূল্যে প্রায় ২৮৯ কোটি ৭২ লাখ টাকা।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, আইসিসির সদস্য দেশগুলোর বোর্ডের সঙ্গে আয় বণ্টনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে বিসিসিআইয়ের ধারেকাছেও নেই অন্য কোনো বোর্ড। ভারতের সঙ্গে এতদিন যে দুটি দেশকে ‘বিগ থ্রি’ তালিকায় রাখা হত, সেই দুটি দেশের বরাদ্দের ভাগ সাত শতাংশও পার করেনি। পাকিস্তান ও বাংলাদেশের মতো অন্যান্য সদস্য দেশগুলো যে অর্থ পাবে, তা একেবারেই নগণ্য।

ভারত ছাড়া সংস্থাটির অন্য সদস্য দেশগুলো পাবে আয়ের ৬১.৫ শতাংশ। এর মধ্যে ১০টি পূর্ণ সদস্য দেশ এবং কিছু সহযোগী সদস্য দেশও রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আয়ের ভাগ পাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। বেন স্টোকসদের বোর্ড বছরে আইসিসির আয়ের ৪১.৩৩ মিলিয়ন মার্কিন ডলার পাবে। যা শতাংশের বিচারে ৬.৮৯। তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডকে বছরে আয়ের ৩৭.৫৩ মিলিয়ন মার্কিন ডলার দেবে আইসিসি (৬.২৫ শতাংশ)।

আরও পড়ুন: আইসিসি টিভিতে বিনামুল্যে খেলা

আইসিসির প্রস্তাবিত মডেল যদি চূড়ান্ত ছাড়পত্র পায়, তাহলে শুধুমাত্র তিনটি দেশের বোর্ডের বরাদ্দ বাড়তে চলেছে। দেশগুলো হচ্ছে- ভারত, আয়ারল্যান্ড ও আফগানিস্তান। বাকি সকল বোর্ডের বরাদ্দ কমিয়ে দিয়েছে আইসিসি।

আইসিসির আয় থেকে কারা কত পেতে পারে?

১) ভারত : ২৩১ মিলিয়ন মার্কিন ডলার (৩৮.৫ শতাংশ)।
২) ইংল্যান্ড : ৪১.৩৩ মিলিয়ন মার্কিন ডলার (৬.৮৯ শতাংশ)।
৩) অস্ট্রেলিয়া : ৩৭.৫৩ মিলিয়ন মার্কিন ডলার (৬.২৫ শতাংশ)।
৪) পাকিস্তান : ৩৪.৫১ মিলিয়ন মার্কিন ডলার (৫.৭৫ শতাংশ)।
৫) নিউজিল্যান্ড : ২৮.৩৮ মিলিয়ন মার্কিন ডলার (৪.৭৩ শতাংশ)।
৬) ওয়েস্ট ইন্ডিজ : ২৭.৫ মিলিয়ন মার্কিন ডলার (৪.৫৮ শতাংশ)।
৭) শ্রীলঙ্কা : ২৭.১২ মিলিয়ন মার্কিন ডলার (৪.৫২ শতাংশ)।
৮) বাংলাদেশ : ২৬.৭৪ মিলিয়ন মার্কিন ডলার (৪.৪৬ শতাংশ)।
৯) আয়ারল্যান্ড : ১৮.০৪ মিলিয়ন মার্কিন ডলার (৩.০১ শতাংশ)।
১০) জিম্বাবোয়ে : ১৭.৬৪ মিলিয়ন মার্কিন জলার (২.৯৪ শতাংশ)।
১১) আফগানিস্তান : ১৬.৮২ মিলিয়ন মার্কিন জলার (২.৮ শতাংশ)।
১২) সহযোগী সদস্য দেশগুলো : ৬৭.১৭ মিলিয়ন মার্কিন জলার (১১.১৯ শতাংশ)।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা