ফাইল ছবি
খেলা

মে মাসে আসছে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ‘এ’ দলের সাথে ওয়েস্ট ইন্ডিজ এ দলের সর্বশেষ গত বছেরের আগস্টে খেলার মাঠে দেখা হয়। সে সময় দুটি টেস্ট ম‌্যাচই ড্র হয়েছিল। ওয়ানডে সিরিজও ১-১ ব‌্যবধানে ড্র হয়। এক ম‌্যাচ বৃষ্টিতে পরিত‌্যক্ত হয়েছিল।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

এবার ফিরতি সফরে মে মাসে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল আসছে বাংলাদেশে। তবে এবার শুধু লাল বলের ক্রিকেটই খেলবে দুই দল।

১১ মে তাদের বাংলাদেশে আসার সূচি রয়েছে। তিনটি চারদিনের ম‌্যাচ অনুষ্ঠিত হবে। তিনটি ম‌্যাচই হবে সিলেটে।

আরও পড়ুন: অপরাজিত চ্যাম্পিয়ন ব্রাজিল

১৬ থেকে ১৯ মে প্রথম ম‌্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড ১ এ। ২৩ থেকে ২৬ মে দ্বিতীয় ম‌্যাচটি হবে গ্রাউন্ড ২ এ। সবশেষ ম‌্যাচটি ৩০ মে থেকে ২ জুন পর্যন্ত মূল মাঠে অনুষ্ঠিত হবে।

সান ‍নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা