ছবি সংগৃহিত
খেলা

অপরাজিত চ্যাম্পিয়ন ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : ব্রাজিল আর আর্জেন্টিনা ফাইনাল রাউন্ডে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সুপার ক্লাসিক ম্যাচ। এমন এক ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই না হয়ে পারে? হলোও তাই। পাঁচ গোলের যে লড়াইয়ে আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে হারালো ব্রাজিল।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

সোমবার (২৪ এপ্রিল) চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে অনূর্ধ্ব-১৭ লাতিন আমেরিকা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ব্রাজিল। এ নিয়ে টুর্নামেন্টে ১৩তম বারের মতো চ্যাম্পিয়ন হলো ব্রাজিলের যুবারা।

আর্জেন্টিনাকে হারানোর পরও অবশ্য ট্রফি নিয়ে উদযাপন করতে ২ ঘণ্টার বেশি সময় লেগেছে ব্রাজিলের।

আরও পড়ুন : পয়েন্ট ব্যবধান কমালো রিয়াল মাদ্রিদ

তারা ফাইনাল স্টেজে টেবিলের শীর্ষে ছিল, কিন্তু স্বাগতিক ইকুয়েডর যদি পরের ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে জিতে যেতো, তবে কপাল পুড়তো সেলেসাওদের। সেটি হয়নি। কারণ ভেনেজুয়েলার সঙ্গে ১-১ ড্র করে শিরোপাস্বপ্ন ভেঙেছে ইকুয়েডরের।

অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। আর্জেন্টিনার বিপক্ষে জয় তাদের এনে দিয়েছে ১৩ পয়েন্ট, সবমিলিয়ে তারা শীর্ষে থেকে ট্রফি হাতে নিয়েছে। ১১ পয়েন্ট নিয়ে ইকুয়েডর দ্বিতীয় আর ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে আর্জেন্টিনা।

আরও পড়ুন : রাতে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

আর্জেন্টিনার বিপক্ষে সুপার ক্লাসিক ম্যাচে রিকুয়েলমে আর দুদুর গোলে ২-০তে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। এরপর আর্জেন্টিনার এচভেরি আর গিমেনেজ নাটকীয়ভাবে সমতায় ফেরান দলকে। ৬০ মিনিটে দা মাতা ব্রাজিলের হয়ে শিরোপা নির্ধারণী গোলটি করেন।

চ্যাম্পিয়নশিপের সেরা ৪ দল-ব্রাজিল, ইকুয়েডর, আর্জেন্টিনা আর ভেনেজুয়েলা কনমেবল অঞ্চল থেকে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ নিশ্চিত করেছে। এই টুর্নামেন্টটি হওয়ার কথা আগামী ১০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা