ছবি: সংগৃহীত
খেলা

পারিবারিক কারণে আইপিএলে যাননি সাকিব

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবার খেলছেন না সাকিব আল হাসান। গণমাধ‌্যমে এসেছে পুরো মৌসুমে খেলতে পারবেন না বলে নিজ থেকে নাম প্রত‌্যাহার করেছেন এ ক্রিকেট অলরাউন্ডার।

আরও পড়ুন: শঙ্কা কাটিয়ে বাংলাদেশের স্বস্তির জয়

কিন্তু শুক্রবার (৭ এপ্রিল) আয়ারল‌্যান্ডের বিপক্ষে ম‌্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব জানালেন, পারিবারিক কারণে আইপিএল থেকে সরে এসেছেন।

আইপিএল খেলার জন‌্য পুরো মৌসুমের এনওসি চেয়েছিলেন সাকিব। কিন্তু আন্তর্জাতিক সূচি থাকায় বিসিবি তাকে এনওসি দেয় কেবল ২৪ দিনের। স্বল্প সময়ে গিয়ে খেলার কারণ খুঁজে পান না সাকিব।

আরও পড়ুন : টাইগারদের সহকারী কোচ নিক পথাস

মন খারাপ হয়েছে কিনা জানতে চাইলে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘না। অবশ্যই ভালো একটা সুযোগ ছিল। ওয়ার্ল্ড কাপ ইয়ার, ইন্ডিয়াতে খেলা যদি যেতে পারতাম, তাহলে ভালো হতো বাট যেহেতু ফ্যামিলি ইমার্জেন্সি তো ফ্যামিলি ইমার্জেন্সি।’

সিদ্ধান্ত কোন পক্ষ থেকে এসেছে সেই প্রশ্ন জিজ্ঞাসা করা হলে আবার বলেছেন, ‘ফ্যামিলি ইমার্জেন্সি।’

আরও পড়ুন : আইরিশদের ১৩১ রানের লিড

প্রসঙ্গত, বিশ্বের সেরা ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলে নিয়মিত মুখ বাংলাদেশের এই সুপারস্টার। ২০১১ সাল থেকেই নিয়মিত খেলছেন। এবারও তাকে নিলাম থেকে দেড় কোটি রুপিতে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স যা তার পুরোনো ঠিকানা।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা