ছবি-সংগৃহীত
খেলা

বিসিবির টাকা নেয় না বাফুফে!

স্পোর্টস রিপোর্টার : সাফ শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকা উপহারের দেওয়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু প্রতিশ্রুত অর্থের চেক নিয়ে অনেকদিন ধরে অপেক্ষা করলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সেটা নিচ্ছে না বলে দাবি করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আরও পড়ুন : টাইগারদের সহকারী কোচ নিক পথাস

বুধবার (৫ এপ্রিল) সংবাদ মাধ্যমের সাথে কথা বলার একপর্যায়ে এ দাবি করেন তিনি।

পাপন বলেছেন, “ওরা (বাফুফে) নেয় না (টাকা)। বারবার বলা হচ্ছে। সুজনের (সিইও) সঙ্গে কথা বলেন, বলতে পারবে। আমাদের অক্টোবর মাসে চেক সই করা হয়েছে। বাফুফেকে দেব না তো আমরা (মেয়েদের হাতে তুলে দিতে চান)। ওরা নিতে আসে না। কয়দিন আগেও ওদের ফোন দেওয়া হয়েছে, ‘আসেন, নেন ভাই’। ওরা তো আসে না। এখন কী করবেন?”

আরও পড়ুন : এমসিসির সদস্য হলেন মাশরাফি

অথচ একদিন আগে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, বিসিবির অঙ্গীকার করা অর্থ দেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না।

বাফুফে সভাপতি বলেছিলেন, ‘মেয়েদের চ্যাম্পিয়ন হওয়ার পর মানিক (বাফুফে সহসভাপতি) টাকা দিয়েছে। সালামের (বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী) পে-অর্ডার রেডি আছে। বিসিবির খবর জানি না। অনেকে টিভি পর্দায় বলেছে। তাদের বলছি, ২৪ তারিখ দল যাবে সেখানে টাকা দেন।’

এদিকে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী (সুজন) সংবাদ মাধ্যমকে বলেছেন, বোর্ড সভাপতির অঙ্গীকার অনুযায়ী, ৫০ লাখ টাকা খেলোয়াড়দের দেওয়া হবে। বাফুফের সঙ্গে আমার কথা হয়েছে।

আরও পড়ুন : বাছাই পর্ব খেলতে হবে শ্রীলঙ্কাকে

তিনি আরো বলেন, আমরা তিন-চার মাস আগে থেকেই প্রস্তুত ছিলাম, চেকও প্রস্তুত ছিল। সাম্প্রতিক সময়েও আমরা (বাফুফের সঙ্গে) কথা বলেছি। তারা সুবিধাজনক সময় দিলে চেকগুলো হস্তান্তর করে দেব। ইচ্ছা আছে ঈদের আগেই দিয়ে দেওয়ার।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা