ফাইল ছবি
খেলা

আইপিএলে খেলবেন না সাকিব

স্পোর্টস ডেস্ক: আইপিএলের মতো টুর্নামেন্টে খেলতে খেলতে পারছেননা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিসিবি থেকে ছাড়পত্র পেলে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষেই আইপিএলে যোগ দিতে পারতেন সাকিব আল হাসান।

আরও পড়ুন: টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন

আইরিশদের বিপক্ষে মঙ্গলবার থেকে শুরু একমাত্র টেস্টের জন্য সাকিবকে অধিনায়ক রেখেই দল ঘোষণা দিয়েছে বিসিবি। ফলে আইপিএলে যোগ দেওয়া হয়নি সাকিবের।অবশেষে ৮ এপ্রিল টেস্ট শেষ করে সাকিব কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) যোগ দেবেন, এমনটাই ভেবেছিলেন সবাই।

কিন্তু এবার আইপিএলেই খেলছেন না। একটি জাতীয় দৈনিকে এমন খবরই প্রকাশ হয়েছে। কেন খেলবেন না? ওই গণমাধ্যমের খবর, সাকিবকে যেহেতু আইপিএলে বেশিরভাগ সময়ই পাওয়া যাবে না, তাই তার পরিবর্তে অন্য কোনো বিদেশি ক্রিকেটার নিতে চায় কেকেআর।

আরও পড়ুন: টেস্টেও আগ্রাসী থাকবে বাংলাদেশ

তবে চুক্তি যেহেতু হয়েছে। জাতীয় দলের খেলা না থাকা সময়গুলোতে যে ম্যাচ পাওয়া যায়, সেগুলো খেলতে চাইতে পারতেন টাইগার অলরাউন্ডার। কিন্তু কেকেআরের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের খাতিরে সাকিব সেটা করতে চাননি। ফলে এবারের আইপিএলে দেখা যাবে না সাকিবকে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা