ছবি-সংগৃহীত
খেলা

টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন

স্পোর্টস রিপোর্টার : আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন আহমেদ। বাংলাদেশের পেস বোলিং আক্রমণের নেতৃত্বে ছিলেন তিনি। ছিলেন আইরিশদের বিপক্ষের একমাত্র টেস্ট দলেও। কিন্তু চোটের কারণে ইনফর্ম এই পেসারকে পাচ্ছে না দল।

আরও পড়ুন : টেস্টেও আগ্রাসী থাকবে বাংলাদেশ

সাইড স্ট্রেইনের কারণে আগামীকাল থেকে শুরু হওয়া সিরিজের একমাত্র ম্যাচে খেলতে পারবেন না এই ডানহাতি পেসার। এরপর কবে নাগাদ মাঠে ফিরতে পারেন সে সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।

আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলার সময়ই চোটে পড়েছিলেন তিনি। এরপর দিন কয়েক পেরিয়ে গেলেও সেটা থেকে সেড়ে ওঠতে পারেননি। যে কারণে আজকে দলের সঙ্গে অনুশীলনেও দেখা যায়নি এই পেসারকে।

আরও পড়ুন : ১০০ টাকায় দেখা যাবে টেস্ট

আইরিশদের বিপক্ষে ইতোমধ্যেই ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। উভয় সিরিজেই দলের সেরা পারফর্মারদের একজন ছিলেন তাসকিন। ওয়ানডে সিরিজের ৩ ম্যাচের ২ ইনিংসে বল করে তিনি নেন ৫ উইকেট। আর টি-টোয়েন্টিতে ৩ ম্যাচে ৮ শিকার ধরে সর্বোচ্চ উইকেটশিকারী হিসেবে হন সিরিজসেরা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা