ছবি : সংগৃহিত
খেলা
পাকিস্তানের প্রতি উদারতা

ভারতের পাঠ্যপুস্তকে বাবর আজম!

স্পোর্টস ডেস্ক : উপমহাদেশের চির প্রতিদ্বন্দি প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন নতুন কিছু নয়। যুদ্ধংদেহী মনোভাব ও বৈরী সম্পর্ক খুবই স্বাভাবিক ব্যাপার।

আরও পড়ুন : হোয়াইটওয়াশ এড়াল আয়ারল্যান্ড

ফলে, তাদের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ না হতে পারে। কিন্তু দেশের ক্রিকেটারদের প্রতিভা দমিয়ে রাখার সুযোগ নেই। বর্তমান সময়ে কোন ক্রিকেটার কেমন খেলেন সেটা প্রায় সবারই জানা। তাইতো সম্পর্ক খারাপ থাকলেও অনেকেই নির্দিষ্ট খেলোয়াড়কে পছন্দ করেন।

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার। ক্রিকেটপ্রেমী মাত্রই জানেন। তাইতো তার মতো একজন ক্রিকেটার চিরশত্রু ভারতের পাঠ্যপুস্তকেও জায়গা পান। এ দ্বারা ভারতীয়দের উদার মানসিকতারই বহিঃপ্রকাশ ঘটেছে।

আরও পড়ুন : ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটি ভারতের মাধ্যমিক শিক্ষাক্রমের অষ্টম শ্রেণির বইয়ের ৪৪ নম্বর পৃষ্ঠার। স্পোর্টস ক্যাটাগরির অধ্যায়ে সেখানে ভারত ও অন্যান্য দেশের তারকা ক্রিকেটারদের ছবি ও নাম দিয়ে সেটা তাদের ‘নিকনেম’ বা ডাকনাম জানতে চাওয়া হয়েছে।

সেখানে কলাম ‘বি’-তে শচীন টেন্ডুলকার, রোহিত শর্মা, ক্রিস গেইল ও যুজবেন্দ্র চাহালের সঙ্গে বাবার আজমও জায়গা পেয়েছেন।

অপরদিকে কলাম ‘এ’-তে আছেন এবি ডি ভিলিয়ার্স, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রবীচন্দ্রন অশ্বিন ও মাহেন্দ্র সিং ধোনি।

আরও পড়ুন : বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে, জানে না বিসিবি!

শুধু ভারত নয়, ২০২২ সালে পাকিস্তানের নবম শ্রেণির পদার্থ বিজ্ঞান বইয়ে জায়গা পায় বাবর আজমের বিখ্যাত কাভার ড্রাইভ।

সম্প্রতি আইসিসির স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন বাবর আজম। অর্থাৎ ২০২২ সালের সেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা