ছবি: সংগৃহীত
খেলা

৫০ এর আগেই ৫ উইকেট নেই

স্পোর্টস ডেস্ক: টাইগারদের সামনে হোয়াইটওয়াশ করার মিশন। অন্যদিকে আইরিশদের সামনে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর মিশন। এমন এক সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

আরও পড়ুন: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

কিন্তু ব্যাট করতে নেমে শুরুতেই কিছুটা বিপর্যয়ে পড়েছে বাংলাদেশের ব্যাটিং। ২৪ রানের মাথায় টপ অর্ডারের সেরা তিন ব্যাটারের উইকেট হারিয়েছে টাইগাররা।

ব্যাটিং বিপর্যয় চলমান রেখে দলীয় ৪১ রানের মাথায় আউট হন সাকিব। সম্ভাবনাময়ী তরুণ তাওহিদ হৃদয়ের ওপর আস্থা ছিল এই বিপর্যয়ে হাল ধরবেন। কিন্তু তিনিও পারলেন না।

আরও পড়ুন : ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন বাংলাদেশ

দলীয় ৪৪ রানের মাথায় আউট হয়ে যান তিনিও। হৃদয়ের বিদায়ে দলীয় অর্ধশতক স্পর্শ করার আগেই ৫ উইকেট হারাল বাংলাদেশ। ৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৫২ রান।

প্রসঙ্গত, টানা দুই ম্যাচ জয়ে সিরিজ আগেই নিশ্চিত হয়ে গেছে। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের পর এবার আরেকটি হোয়াইটওয়াশের লক্ষ্য টাইগারদের। তবে তৃতীয় ম্যাচে অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। এই সংস্করণে বাংলাদেশের ৮০তম ক্রিকেটার ২০ বছর বয়সী এই লেগ স্পিনার।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা