সংগৃহীত
খেলা

শুরু থেকে যাদের পাচ্ছে না আইপিএল

স্পোর্টস ডেস্ক : আজ বৃহস্পতিবার (৩১মার্চ) পর্দা উটছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ, আইপিএলের। প্রতি মৌসুমেই ভারতের ঘরোয়া এই টুর্নামেন্টে অংশ নেয় ক্রিকেট বিশ্বের তারকা খেলোয়াড়রা। বাংলাদেশ থেকে এই টুর্নামেন্টে অনেক আগে থেকেই খেলে আসছেন সাকিব আল হাসান। মুস্তাফিজুর রহমানও বেশ কয়েক মৌসুমে নিয়মিত খেলছেন। তবে এবারই প্রথম ডাক পেয়েছেন লিটন দাস। সাকিব-লিটন খেলবেন কলকাতার হয়ে আর মুস্তাফিজ দিল্লির হয়ে।

আরও পড়ুন : টেস্ট-ওয়ানডের রেকর্ডও ভাঙবে লিটন

তবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় পুরো টুর্নামেন্ট খেলা হচ্ছে এই তিন টাইগার ক্রিকেটারের। সাকিব লিটনদের মত আরো কিছু খেলোয়ড়কে টুর্নামেন্টের শুরু থেকে পাচ্ছে না আইপিএলের দলগুলো। নিজেদের দেশের খেলা থাকায় দলের সাথে যোগ দিতে বিলম্ব হচ্ছে তাদের। এমন মোট ১৭ ক্রিকেটার রয়েছেন এ তালিকায়।

কলকাতা নাইট রাইডার্স :
দলের দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব ও লিটনকে টুর্নামেন্টের শুরু থেকে পাচ্ছে না কেকেআর। ৮ এপ্রিলের পরে দলের সঙ্গে যোগ দেবেন তারা। আবার মে মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে চলে আসতে হবে তাদের।

দিল্লি ক্যাপিটালস :
মৌসুমের শুরু থেকে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে পাচ্ছে না দিল্লি। মে মাসে আবার দল ছেড়ে যাবেন তিনি। মৌসুমের শুরু থেকে দুই প্রোটিয়া খেলোয়াড় লুঙ্গি এনগিদি ও অ্যানরিখ নরকিয়াকে পাবে না দিল্লি শিবির।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

লখনৌ সুপার জায়ান্টস :
আইপিএলের শুরু থেকে দক্ষিণ আফ্রিকার অনেক ক্রিকেটারকে পাওয়া যাবে না। তার মধ্যে লোকেশ রাহুলদের দলের ওপেনার কুইন্টন ডি ককও রয়েছেন।

মুম্বাই ইন্ডিয়ান্স :
নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিরিজ থাকায় দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্টাবস ও ডিওয়াল্ড ব্রেভিসকে শুরুর কয়েকটি ম্যাচে পাবেন না রোহিত শর্মারা।

চেন্নাই সুপার কিংস :
ধোনির দলের আবার সমস্যা শ্রীলঙ্কার দুই ক্রিকেটার মহেশ থিকশানা ও মাথিশা পাথিরানাকে নিয়ে। তাদেরও শুরুর কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু :
বিরাট কোহলিদেরও সমস্যা এক শ্রীলঙ্কান ক্রিকেটারকে নিয়ে। ওয়ানিদু হাসরঙ্গকেও শুরুর কয়েকটি ম্যাচ পাবে না আরসিবি।

গুজরাট টাইটান্স :
গতবারের চ্যাম্পিয়ন দল গুজরাটও মৌসুমের শুরু থেকে পাবে না দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারকে। আবার মে মাসে দেশের হয়ে খেলার জন্য দল ছাড়বেন জশুয়া লিটল।

সানরাইজার্স হায়দরাবাদ :
দলের তিন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এইডেন মারক্রাম, মার্কো জানসেন ও হেনরিখ ক্লাসেনকে মৌসুমের শুরু থেকে পাবে না হায়দরাবাদ।

আরও পড়ুন : বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে, জানে না বিসিবি!

পাঞ্জাব কিংস :
একই সমস্যা পাঞ্জাবেরও। তারা কাগিসো রাবাদাকে শুরু থেকে পাবে না।

বাংলাদেশ সময় আজ রাত ৮টায় আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স। ১৬ তম আসরের প্রথম ম্যাচটি আনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা