খেলা

হোয়াইটওয়াশ এড়াল আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ফলে শেষ ম্যাচটি ছিল আইরিশদের হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর। তবে এই ম্যাচে ৩৬ বল হাতে রেখেই ৭ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে সফরকারীরা।

আরও পড়ুন : সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে

শুক্রবার (৩১ মার্চ) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব। ব্যাটিং বিপর্যয়ে পড়ে একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল বাংলাদেশ। সেই জায়গায় দাঁড়িয়ে বলতে গেলে একাই লড়াই করেন শামীম হোসেন পাটোয়ারী।

তার লড়াকু হাফসেঞ্চুরিতে ভর করে আইরিশদের বিপক্ষে টেনেটুনে সম্মানজনক পুঁজি পেয়েছে বাংলাদেশ। ৪ বল বাকি থাকতে অলআউট হয় ১২৪ রানে।

আরও পড়ুন : ভারতে মন্দিরে ছাদ ধস, নিহত বেড়ে ৩৫

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল আয়ারল্যান্ড। দুই আইরিশ ওপেনার প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক খেলেছেন। তবে খুব বেশি দূর এগোতে পারেননি রস অ্যাডায়ার। এই ওপেনারকে সাজঘরে ফিরিয়ে আইরিশ শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলটি স্টাম্পের ওপর ইয়র্কার করেছিলেন তাসকিন, তাতেই উইকেট ভেঙেছে অ্যডায়ারের। ৭ রান করে এই ওপেনার ফিরলে ভাঙে ১৭ রানের উদ্বোধনী জুটি।

অ্যডায়ার ফিরে গেলেও আরেক ওপেনার স্টার্লিং এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন। তবে সুবিধা করতে পারেননি লরকান টাকার। দীর্ঘদিন পর দলে ফেরা শরিফুল ইসলাম শুরুটা করেছেন স্বপ্নের মতো। ষষ্ঠ ওভারে আক্রমণে এসে প্রথম বলেই উইকেটের দেখা পেয়েছেন। তার খাটো লেন্থের বলে পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন ৪ রান করা টাকার।

আরও পড়ুন : ট্রেনের অগ্রিম টিকিট মিলবে শনিবার

এরপরের গল্পটা শুধুই স্টার্লিংয়ের। এই ওপেনার এদিন ঝড় তুলেছেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তাতে উড়ে গেছে বাংলাদেশের বোলাররা। ছোট সংগ্রহ ডিফেন্ড করতে গিয়ে এক স্টার্লিংয়ের কাছেই যেন অসহায় ছিলেন তাসকিন-হাসানরা। দুর্দান্ত ব্যাটিংয়ে ৩১ বলে স্পর্শ করেছেন হাফ সেঞ্চুরি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস। এই অভিজ্ঞ ওপেনারকে সাজঘরে ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অভিষেক উইকেট শিকার করেছেন রিশাদ হোসেন।

এরপর ক্যাম্পারকে সঙ্গে নিয়ে বাকিটা পথ নিরাপদেই পাড়ি দিয়েছেন ট্যাক্টর। শেষ পর্যন্ত ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আইরিশরা। এই ম্যাচ হারলেও ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা