সংগৃহীত
খেলা

২০০ টাকায় দেখা যাবে টি-টোয়েন্টি

স্পোর্টস রিপোর্টার : আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে মিশন শেষ। আইরিশদের বিপক্ষে এবার তিন ম্যাচ টি-টোয়েন্টির লড়াইয়ে নামবে টাইগাররা। আসন্ন এ সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন দাম রাখা হয়েছে ২০০ টাকা।

আরও পড়ুন : গণহত্যার স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী

শনিবার (২৫ মার্চ) এক বিবৃতি দিয়ে টিকিটের মূল্য প্রকাশ করে ক্রিকেট বোর্ড। অনলাইনে বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট টাইগার ক্রিকেটে পাওয়া যাবে টিকেট।

আজ শনিবার বেলা ২টা থেকে প্রথম ম্যাচের টিকিট পাওয়া যাবে। বাকি দুটি ম্যাচের অনলাইন টিকিট পাওয়া যাবে ম্যাচের আগের দিন।

টিকিট নিবন্ধন নিশ্চিত করতে লাগবে ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ও ব্যক্তিগত মুঠোফোন নম্বর। একটি নিবন্ধিত একাউন্ট থেকে সর্বোচ্চ দুটি টিকিট সংগ্রহ করা যাবে। অনলাইনে টিকিট ক্রয় করার পর সেটা সংগ্রহ করতে হবে বুথ থেকে (ম্যাচের দিন ও তার আগের দিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা)।

আরও পড়ুন : আরাভ খান আটক হওয়ার তথ্য জানা নেই

টি-টোয়েন্টি সিরিজ উপভোগ করার জন্য সর্বনিম্ন ২০০ টাকায় স্টেডিয়ামের ওয়েস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকিট কেনা যাবে। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মুল্য ৩০০ টাকা। এছাড়া ক্লাব হাউজ গ্যালারি ৫০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ১০০০ টাকা, রুফটপ হসপিটালিটি এবং গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারির টিকিটের দাম ১৫০০ টাকা।

রোববার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাগরিকা বিটাক মোড় সংলগ্ন বুথ এবং নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের বুথ থেকে দর্শকরা টিকিট কিনতে পারবেন। এছাড়া ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন নির্ধারিত সময়ে টিকিট কেনার সুযোগ পাবেন দর্শকরা।

আরও পড়ুন : মিয়ানমারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আগামী ২৭ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। একই মাঠে সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২৯ ও ৩১ মার্চ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা