সংগৃহীত
খেলা
এশিয়া কাপ

তৃতীয় দেশে খেলবে ভারত

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ১৬তম আসর অনুষ্ঠিত হওয়ার কথা পাকিস্তানে। তবে প্রতিবেশী এই দেশে খেলতে চায় না ভারত। রাজনৈতিক নানা বিষয়ে শীতল সম্পর্ক এই দুই দেশের মধ্যে। তাই ভারত খেলতে চায় তৃতীয় কোনো দেশে। তবে ভারতকে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি। তার মতে, পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা এখন অনেক শক্তিশালী।

আরও পড়ুন : প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভার পর বিসিসিআই প্রধান জয় শাহ জানিয়েছিলেন, ‘আমরা পাকিস্তানে খেলতে যাব না। নিরপেক্ষ দেশে হতে পারে এশিয়া কাপ। পাকিস্তানে দল যাবে কিনা সেই সিদ্ধান্ত সরকার নেয়। সেটা নিয়ে আমরা কোনো মন্তব্য করব না। ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে।’

ভারতে ২০২৩ বিশ্বকাপের আগে হবে এশিয়া কাপ। ভারত দল না এলে তাদের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো জানায়, ভারত আগেই জানিয়ে দিয়েছে, তারা এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না। সীমান্তে উত্তেজনা, সন্ত্রাসবাদের প্রশ্ন, জঙ্গিদের সাহায়্য করার অভিযোগের প্রভাব পড়েছে খেলার মাঠে। অবশ্য তৃতীয় দেশে বিশ্বকাপের ম্যাচ খেলেছে দুই দেশ।

আরও পড়ুন : রোমানিয়া সীমান্তে ২৩ বাংলাদেশি উদ্ধার

জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানায়, এই পরিস্থিতিতে এশিয়া কাপে ভারত তৃতীয় কোনো দেশে ম্যাচ খেলার সিদ্ধান্ত নিতে পারে। আমিরাত, ওমান, শ্রীলঙ্কা বা যুক্তরাজ্যে ভারতের ম্যাচ হতে পারে।

সংবাদমাধ্যমটি আরো জানায়, ওয়ানডে বিশ্বকাপের আগে সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা। এশিয়া কাপ ৫০ ওভারের খেলা। মোট ৬টি দেশ এই কাপে খেলে। পাকিস্তান হুমকি দিয়েছে, তাদের দেশ থেকে এশিয়া কাপ সরিয়ে নিলে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না।

আরও পড়ুন : বিএনপি সরকারের বিষাদ্গারে লিপ্ত

প্রসঙ্গত, ভারত সবশেষ পাকিস্তান সফর করে ২০০৮ সালে, এশিয়া কাপ খেলতে। আর দুই দলের সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ হয়েছে ২০১২-১৩ মৌসুমে, ভারতের মাটিতে। পাকিস্তান সবশেষ ভারত সফর করে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা