সংগৃহীত
খেলা

মেসির ৮০০, আর্জেন্টিনার জয়

স্পোর্টস ডেস্ক : প্রথমবার ‘তিন তারকাখচিত’ জার্সি পরে খেলতে নেমেই জয় পেল আর্জেন্টিনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-০ গোলে পানামাকে হারিয়েছে মেসির দল। এ ম্যাচে অসাধারণ এক গোল করেন মেসি। এর মাধ্যমে ক্যারিয়ারের ৮০০তম গোলের অনবদ্য রেকর্ডবুকে নাম উঠিয়েছেন তিনি। একইসঙ্গে আর্জেন্টাইনদের ভাসিয়েছেন বাধভাঙা জয়ের উচ্ছ্বাসে।

আরও পড়ুন : পুলিশের অভিযানে নিহত ১৩

শুক্রবার (২৪ মার্চ) ভোরে ঘরের মাঠ বুয়েন্স এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে পানামার মুখোমুখি হয় আর্জেন্টিনা। এ ম্যাচে পানামার বিপক্ষে ২-০ গোলের ব্যাবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা।

এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রথম সুযোগ পায় বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ডি বক্সে পাওয়া বল অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার কাজে লাগাতে পারেননি। পরের মিনিটেই প্রতিপক্ষ খেলোয়াড়দের ফাঁকি দিয়ে কোনাকুনি শট নেন মেসি। তবে গতি কম থাকায় বল পানামা গোলরক্ষকের হাতে গিয়ে থেমে যায়।

আরও পড়ুন : ফের দূতাবাস চালু করছে সৌদি-সিরিয়া

প্রথমার্ধে গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। তবে শেষটা জয় দিয়েই রাঙিয়েছে আকাশি নীল-সাদা রঙের জার্সিধারীরা। পানামার বিপক্ষে ৭৮ মিনিটের সময় ডি বক্সের সামনে ফ্রি কিক পায় আর্জেন্টিনা।

লিওনেল মেসির নেওয়া কিক বারে লেগে সামনে পড়ে। সেটাতে প্রথমবার ডান পায়ে শট নিয়ে ব্যর্থ হয়ে, পরে বাম পায়ের শটে জালে জড়ান আলমাদা। ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তারপর ৮৯ মিনিটে লিওনেল মেসি ডি বক্সের সামনে থেকে তার ট্রেড মার্ক ফ্রি কিকে, বাম পায়ের জাদুতে গোল করে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

এই গোলের মধ্য দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর পর দ্বিতীয় কোনো ফুটবলার হিসেবে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। তিনি ক্লাব ফুটবলে করেছেন ৭০১ গোল আর জাতীয় দলের হয়ে গোল করেছেন ৯৯টি। অর্থাৎ আর মাত্র এক গোল পেলেই জাতীয় দলের হয়ে গোলের সেঞ্চুরি পূর্ণ হবে মেসির।

আরও পড়ুন : রমজানে সড়কে পুলিশের ১৫ নির্দেশনা

দ্বিতীয় প্রীতি ম্যাচে নেদারল্যান্ডসদের স্বায়ত্তশাসিত দ্বীপ রাষ্ট্র কুরাকাও-এর মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ মার্চ দিবাগত রাত ২টায়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা