ছবি : সংগৃহিত
খেলা
এমআইইউ ফুটবল চ্যাম্পিয়নশিপ

ল’ ফুটবল ক্লাবকে হারিয়ে ‘নাইটস বিবিএ’ চ্যাম্পিয়ন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘এমআইইউ ফুটবল চ্যাম্পিয়নশিপ’ টুর্নামেন্ট’র ফাইনালে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ল’ ফুটবল ক্লাবকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয় করেছে ব্যবসায় প্রশাসন বিভাগের ‘নাইটস বিবিএ’ ।

আরও পড়ুন : ফুটবলকে ওজিলের বিদায়

মঙ্গলবার (২১ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের খেলার মাঠে এ খেলার আয়োজন করে ‘এমআইইউ স্পোর্টস ক্লাব’।

এমআইইউ ফুটবল চ্যাম্পিয়নশিপ’ উপলক্ষ্যে ক্যাম্পাসজুড়ে শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়।

আরও পড়ুন : ওয়ানডে বিশ্বকাপের তারিখ ঘোষণা

আয়োজিত ফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা করেন অত্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান মুহাম্মদ আজহারুল ইসলাম ও জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান।

ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানারস আপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের সহকারি অধ্যাপক ও স্পোর্টস ক্লাবের (আশুলিয়া ক্যাম্পাস) মডারেটর সাঈদ ইসলাম।

আরও পড়ুন : ফ্রান্সের অধিনায়ক এমবাপ্পে

এসময় ডেপুটি রেজিস্ট্রার মো. আলমগীর হোসেইন, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক ও স্পোর্টস ক্লাবের সহকারি মডারেটর আশিকুন্নবি, ছাত্রবিষয়ক বিভাগের সহকারি পরিচালক রফিকুল আমীন খান, স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট আবদুল হাই প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এমআইইউ ফুটবল চ্যাম্পিয়নশিপ’র এবারের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে ৮টি দল অংশ নেয়। এবারের টুর্নামেন্টে আর্থিক সহযোগিতা প্রদান করে ‘সাওয়ারি’।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা