খেলা

ফুটবলকে ওজিলের বিদায়

স্পোর্টস ডেস্ক : জার্মানির বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার মেসুত ওজিল পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছেন।

আরও পড়ুন : বিমানের কেন্দ্র গড়তে রোডম্যাপ জরুরি

বুধবার (২২ মার্চ) এক টুইটবার্তায় বিদায়ের বিষয়টি নিজেই নিশ্চিত করেন তুর্কি বংশোদ্ভূত এই তারকা ফুটবলার।

টুইটারে ওজিল বলেন, ‘প্রায় ১৭ বছর ধরে একজন পেশাদার ফুটবলার হিসেবে খেলার সৌভাগ্য হয়েছে আমার। দারুণ সুযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাম্প্রতিক সপ্তাহ এবং মাসগুলোতে কিছু ইনজুরিতে ভুগছিলাম। এটি আরও স্পষ্ট হয়ে উঠেছে যে ফুটবলের বড় মঞ্চ ছেড়ে যাওয়ার সময় এসেছে।’

আরও পড়ুন : অনিয়ম হলে জাতীয় নির্বাচন বাতিল

তিনি আরও বলেন, ‘আমি শালকে, ব্রেমেন, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, ফেনারবাচ ও বাসাকসেহিরকে ধন্যবাদ জানাতে চাই। একই সঙ্গে ধন্যবাদ জানাই যারা আমার কোচ ছিলেন, ধন্যবাদ আমার সতীর্থ ও বন্ধুদের প্রতিও।’

এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পরই হুট করে ওজিলের অবসর নেওয়ায় আলোচনা-সমালোচনা কম হয়নি। সেই সময় জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) বিরুদ্ধে বর্ণবাদ ও জাতিগত বিদ্বেষের অভিযোগ তুলেছিলেন এই ফুটবলার।

আরও পড়ুন : চাঁদ দেখা যায়নি, রোজা শুক্রবার

ওজিল জার্মানির হয়ে ৯২ ম্যাচে ৯৩ গোল করেন। ২০১৪ বিশ্বকাপ জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ক্লাব ক্যারিয়ারে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৯৮ ম্যাচ খেলে ৯৮ গোল করেছেন ওজিল। এর মধ্যে রিয়াল মাদ্রিদে ২৮টি এবং আর্সেনালের জার্সিতে ৪৪ গোল করেছেন তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা