ছবি : সংগৃহিত
খেলা

বাংলাদেশে একাডেমি গড়তে চায় আর্জেন্টিনা

স্পোর্টস নিউজ ডেস্ক : আর্জেন্টিনার অন্যতম বড় ও সফল ক্লাব অ্যাটলেটিকো রিভারপ্লেট। এই ক্লাবটিরই রয়েছে ২৫টি একাডেমি, যার মধ্যে ৫টিও আবার দেশের বাইরে।

আরও পড়ুন : ২০০ টাকায় বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ

বাংলাদেশে এবার তারা একাডেমি গড়তে চায়। নিজেদের এই আগ্রহের কথা জানিয়েছেন ক্লাবটির জাতীয় ও আন্তর্জাতিক ফুটবল কমিটির সভাপতি সেবাস্তিয়ান পেরেজ এসকোবার।

গত কাতার বিশ্বকাপের পর থেকেই ফুটবল ঘিরে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে সম্পর্কের উন্নতি হতে শুরু করেছে। সে ধারাবাহিকতায় তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া দেশটি সোমবার ঢাকায় দূতাবাস উদ্বোধন করেছে। ফুটবল উন্নয়নে দুই দেশ চার বছরের জন্য একটি চুক্তিও করতে যাচ্ছে।

আরও পড়ুন : এখনও পছন্দ দেশিরাই

এবার বাংলাদেশের শীর্ষ ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে এ দেশেও একটি একাডেমি তৈরির আগ্রহের কথা জানিয়েছেন ক্লাবটির শীর্ষ কর্মকর্তা সেবাস্তিয়ান।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় একটি হোটেলে তিনি বাংলাদেশের শীর্ষ চার ক্লাবের প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করেন। সেখানেই বাংলাদেশে একটি একাডেমি তৈরির আগ্রহের কথা জানান তিনি।

আরও পড়ুন : দেশে ফিরলেন সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, রানার্সআপ আবাহনী, দেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিনিধিদের সঙ্গে ভিন্ন ভিন্নভাবে আলোচনা করেছেন আর্জেন্টাইন ফুটবলের এই কর্মকর্তা।

সেবাস্তিয়ান পেরেজ এসকোবার ক্লাবগুলোর সঙ্গে আলোচনা শেষে বলেন, ‘আমাদের অনেক একাডেমি আছে, যার মাধ্যমে এখানে তরুণ ফুটবলারদের শেখানোর সুযোগটা নিতে এসেছি। আমরা জানি বাংলাদেশ ফুটবলপাগল জাতি।

আরও পড়ুন : ফের টি-২০ চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া

শুধু তাই নয়, বাংলাদেশে অনেক আর্জেন্টিনা সমর্থক রয়েছে এবং সে কারণেই মূলত আমরা এখানে এসেছি। অবশ্যই আমরা এখানে একাডেমি খুলতে চাই।

বাংলাদেশের ছোটদের ফুটবল শেখাতে চাই। এ ব্যাপারেই আমরা নজর দিচ্ছি। ক্লাবগুলোর সঙ্গে দারুণ আলোচনা হয়েছে। এখানে ফুটবল যেভাবে দেখা হয়, ফুটবলের প্রতি এখানকার মানুষের যে অনুভূতি, সেটা আমাদের মতোই। তাই ভাবলাম, ওই অনুভূতিটা আমরা ভাগাভাগি করি। এখানে শিশুদের ফুটবল শেখানো সম্ভব হলে দারুণ হবে।’

আরও পড়ুন : আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি

আবাহনীর ডাইরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ সেবাস্তিয়ানের সঙ্গে মতবিনিময় শেষে বলেন, ‘আর্জেন্টাইন ক্লাবটির সঙ্গে আলোচনা করতে পেরে আমরা আনন্দিত। আর্জেন্টিনা থেকে রিভারপ্লেট ক্লাব এখানে এসেছে। মতবিনিময় করছে। আবাহনী লিমিটেড থেকে তাদের শুভেচ্ছা জানিয়েছি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমরা আবাহনীর ইতিহাস ও সাফল্যের কথা তুলে ধরেছি।

ক্লাবটি বিভিন্ন টুর্নামেন্টে জিতেছে নিজেদের দেশে। বর্তমান আর্জেন্টিনা দলের ২২ জনের মধ্যে ৮ জন তাদের ক্লাবের একাডেমি থেকে গড়ে উঠেছে। বাংলাদেশেও তারা যে কোনো একটি ক্লাবের সঙ্গে আলোচনা করে একাডেমি করতে চাইছে, আগ্রহ দেখিয়েছে। ভবিষ্যতে তারা চায় বাংলাদেশ থেকে যেন কোচ ও খেলোয়াড় পাঠাতে পারি। আমরাও আগ্রহ প্রকাশ করেছি। তারা এখন প্রস্তাব পাঠাবে। তখন আমরা গুরুত্বের সঙ্গে দেখবো।’

আরও পড়ুন : মাঠের বাইরের সম্পর্ক ম্যাটার করে না

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের স্থায়ী সদস্য ইমতিয়াজ সুলতান জনি বলেন, ‘আসলে টোটাল ফুটবলের জন্য একাডেমি দরকার। একাডেমির যে কথাটা বলেছে, ওরা সেটা ৬ বছরের ফুটবলার থেকে শুরু করবে। যেটা আমাদের এখানে অভাব আছে। ওরা বলেছে চিন্তা করতে। আমরা চিন্তাভাবনা করবো। কারণ ওরা কি কি সাপোর্ট দেবে আমরা কি নেব। আমাদের কাছে তাদের কি চাওয়া, তাদের কাছে আমরা কি পাবো সেটা নিয়ে আলাপ আলোচনা হবে। ওরা দু-তিন মাস ট্রেনিং করাবে।

লাতিন ফুটবলের জনপ্রিয়তা অনেক ওপরে। এখন যদি ৬-৭ বছর থেকে টেকনিক শেখার উপায় পাওয়া যায় তাহলে নিঃসন্দেহে এটা অনেক ভালো বেসিক শেখা হবে।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা