সংগৃহীত
খেলা

২০০ টাকায় বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ

স্পোর্টস রিপোর্টার : আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যাবে সর্বনিম্ন ২০০ টাকায়। টিকিট পাওয়া যাবে মঙ্গলবার থেকে।

আরও পড়ুন : এখনও পছন্দ দেশিরাই

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তি দিয়ে প্রথম দুই ম্যাচের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মিরপুর শেরে-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য মঙ্গলবার থেকে টিকিট পাওয়া যাবে। এছাড়া ম্যাচের দিনও মিলবে টিকিট । মাঠে বসে খেলা উপভোগ করতে সর্বনিম্ন ২০০ ও সর্বোচ্চ ১৫০০ টাকা গুনতে হবে দর্শকদের।

আরও পড়ুন : দেশে ফিরলেন সাকিব

এবারের টিকিটকে পাঁচ ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। মিরপুরে গ্র্যান্ড স্ট্যান্ড ১৫০০ টাকা, ভিআইপি ১০০০ টাকা, ক্লাব হাউজ ৫০০, সাউথ স্ট্যান্ড/নর্থ স্ট্যান্ড ৩০০ টাকা ও ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট ২০০ টাকা।

২৮ ফেব্রুয়ারি থেকে টিকিট সংগ্রহ করা যাবে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামের বুথে এই টিকিট পাওয়া যাবে।

আরও পড়ুন : ফের টি-২০ চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া

অগামী ১ মার্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর একদিন বিরতির পর ৩ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা