সংগৃহীত
খেলা

আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি

স্পোর্টস রিপোর্টার : দীর্ঘ ৭ বছর পর আবারো টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ইংল্যান্ড। এরআগে ২০১৬ সালে সর্বশেষ ঢাকা সফরে এসেছিল ইংলিশরা। সেবার ইংল্যান্ডের বিপক্ষে ভালোই লড়াই করে বাংলাদেশ। বাটলারদের বিপক্ষে সেবার একটি করে ওয়ানডে ও টেস্টে জয় পায় মাশরাফি-সাকিবরা। ইংল্যান্ড দল ভালোভাবেই জানে জিততে হলে সেরা খেলাটাই খেলতে হবে তাদের। তাই অধিনায়ক বাটলার বললেন, ঘরের মাঠে বাংলাদেশকে হারানো খুব কঠিন। তবে আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি

আরও পড়ুন : মাঠের বাইরের সম্পর্ক ম্যাটার করে না

রোববার (২৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরে-ই বাংলার প্রেস কনফারেন্স কক্ষে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে বাটলার এ কথা বলেন।

ঘরের মাটিতে বাংলাদেশ দলকে হারানো কঠিন দাবি করে ইংলিশ অধিনায়ক বলেন, ‘এটা আমাদের জন্য দারুণ চ্যালেঞ্জ। আপনি যেমন বলেছেন, ভারতকে সম্প্রতিই তারা হারিয়েছে। বিশ্বকাপ খুব দূরে নেই, এমন চ্যালেঞ্জই আমাদের দরকার এখন। আমাদের জন্য কঠিন এমন কন্ডিশনে নিজেদের পরীক্ষা করে নেওয়া জরুরি।’

আরও পড়ুন : ফিরে আসার তাড়না সবসময়ই ছিল

সিরিজটি সহজ হবে না দাবি করে বাটলার আরো জানান, ‘ঘরের মাঠে বরাবরই বাংলাদেশের রেকর্ড ভালো। আমাদের দলে বেশ ভালো মানের খেলোয়াড় আছে। যার কারণে আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।

ইংল্যান্ড অধিনায়ক কলেন, উপমহাদেশে যারা শেষ কয়েক বছর খেলেছে আমরা তাদের নিয়ে এসেছি। বেশ কিছু খেলোয়াড় বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) খেলেছে। তাদের সবারই ধারণা আছে এখানে কেমন ক্রিকেট হতে পারে। নিশ্চিতভাবে এটি সহজ হবে না, তবে আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’

আরও পড়ুন : বাংলাদেশের ড্রেসিংরুমে চলছে গ্রুপিং!

সিরিজের উইকেট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাটলার বলেন, ‘আমরা প্রত্যাশা করছি পিচ স্লো ও লো উইকেটের হবে। আশা করছি আমাদের জন্য কঠিন কন্ডিশনই হবে। দল হিসেবে আমরা এটাই চাই। কঠিন কন্ডিশনে নিজেদের পরীক্ষা করে নিতে চাই, যা আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা