খেলা

মেজাজ হারালেন মেসি!

স্পোর্টস ডেস্ক: গত কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডসকে কোয়ার্টার ফাইনালে হারানোর পর ক্ষোভ উগরে দিয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

আরও পড়ুন: বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে

এবার নিজের দল প্যারিস সঁ জরমঁ-র সতীর্থ বিতিনহার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়লেন এল এম টেন। বেশ কয়েকটি ফরাসি সংবাদমাধ্যম এমনটাই দাবি করেছে।

লিগ ওয়ানে পিএসজি-এর পরবর্তী প্রতিপক্ষ অলিম্পিক ডি মার্সেই। সেই ম্যাচের আগে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলছিলেন মেসিরা। ফ্রান্সের সাংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, অনুশীলন ম্যাচ হলেও বেশ হার্ড ট্যাকেল চলছিল। মেসির বিপক্ষ দলে ছিলেন বিতিনহা। ম্যাচে কয়েক বার মেসিকে তিনি কড়া ট্যাকল করেন। একাধিক বার মাটিতে পড়ে যান মেসি। আর্জেন্টিনার অধিনায়ক তরুণ সতীর্থকে সতর্ক করেন। কিন্তু গুরুত্ব দেননি পর্তুগালের মিডফিল্ডার।

অনুশীলন ম্যাচে বার বার কড়া ট্যাকলে বিরক্ত হন মেসি। এক সময় ২৩ বছরের সতীর্থের কাছে বার বার কড়া ট্যাকল করার কারণ জানতে চান। তা নিয়ে দু’জনের মধ্যে শুরু হয় বাদানুবাদ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও জল অবশ্য বেশি দূর গড়াতে দেননি পিএসজির অন্য ফুটবলাররা। দু’জনকে সরিয়ে নিয়ে যান তারা। মেসি এবং বিতিনহাকে শান্ত করেন।

আরও পড়ুন: ফিরে আসার তাড়না সবসময়ই ছিল

মার্সেইয়ের বিরুদ্ধে ম্যাচকে বাড়তি গুরুত্ব দিচ্ছে পিএসজি। কারণ পিএসজি ২৪টি ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকলেও খুব পিছিয়ে নেই মার্সেই। পাঁচ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা।

চলতি মৌসুমে পিএসজির হয়ে এখনও পর্যন্ত মেসি খেলেছেন ২৭টি ম্যাচ। নিজে করেছেন ১৬টি গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৪টি গোল। অন্য দিকে এই মৌসুমে ই পিএসজিতে যোগ দিয়েছেন ভিতিনহা। এখনও পর্যন্ত ক্লাবের হয়ে তিনি খেলেছেন ৩৩টি ম্যাচ। এর মধ্যে ২৮টি ম্যাচে প্রথম একাদশে জায়গা পেয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা