খেলা

এখনও পছন্দ দেশিরাই

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড বরাবরই (বিসিবি) বিদেশি কোচদের উপর নির্ভরশীল। কেউই যে খুব বড়ো সাফল্য পাইয়ে দিয়ে গিয়েছেন, এমনটি নয়। বরং ব্যর্থ কোচদের সংখ্যাই বেশি। তারপরও কেন এত বিদেশি কোচদের উপর নির্ভরশীলতা? দেশিরা কেন ব্রাত্য থাকেন?

আরও পড়ুন: দেশে ফিরলেন সাকিব

এমন প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন জানিয়েছেন, প্রধান কোচ না হোক – সহকারী কোচ হওয়ার ক্ষেত্রে এখনও তাঁদের পছন্দ দেশিরাই। এমনকি সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে সহকারী কোচ হওয়ার প্রস্তাবও দেওয়া হয়। তবে, প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান ও আইসিসির এই কর্মকর্তা প্রস্তাবে রাজি হননি। যদিও, তিনি অনেক সাক্ষাৎকারেই বিসিবির সাথে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন। রাজি হননি ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিনও।

তিনি বলেন, ‘আমরা সহকারী কোচ নিয়োগের বিজ্ঞপ্তি তো দিয়েছি। আমরা সালাউদ্দিনকে প্রস্তাব দিয়েছি। কিন্তু সে বলে দিয়েছে, করবে না। আমরা আমিনুল ইসলাম বুলবুলকেও প্রস্তাব দিয়েছি। কিন্তু তিনি এখন আইসিসিতে কাজ করছেন। সমস্যাটা হচ্ছে, উনারা বলেন প্রস্তুত আছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে নিজেরাই এগিয়ে আসেন না। আমার পরিকল্পনা হচ্ছে, স্থানীয় কোচদের দলে ভেড়ানো। এরপর চলমান প্রক্রিয়ায় একটা সময়ে প্রধান কোচ হিসেবে দেশিরাই স্থলাভিষিক্ত হবেন। আমি হাতুর সাথে এ নিয়ে কথা বলেছি। মূলত বাংলাদেশ দলে কোচিং প্যানেলে যুক্ত হয়ে পরে অনূর্ধ্ব ১৯, হাই পারফরম্যান্স দলের কোচ হবেন। এভাবে একদিন মূল দলের প্রধান কোচ হবেন। কিন্তু সেই প্রক্রিয়াটা তো অনুসরণ করতে হবে।’

শ্রীধরণ শ্রীরামের সাথে বাংলাদেশের একটা অধ্যায়ের সম্ভাবনা জেগেছিল। কিন্তু আপাতত সে সম্ভাবনার দ্বার বন্ধ হয়ে গিয়েছে। এটা নিজেই জানিয়েছেন শ্রীধরণ শ্রীরাম। শ্রীরামকে কেন কোচ করা হলো না, সে বিষয়ে সাক্ষাৎকারে স্পষ্টভাবে জানিয়েছেন পাপন।

আরও পড়ুন: ফের টি-২০ চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া

তিনি বলেন, ‘আমরা যখন তাঁকে দলে আনি তখন নির্দিষ্ট একটা ফরম্যাটে উন্নতির উদ্দেশ্যেই নিয়ে আসি। আমরা সব ফরম্যাট নিয়ে কখনোই তাঁর সাথে কথা বলিনি। তবে তাঁকে কোচ করতে না পারার কারণ হলো, সে আইপিএলের সাথে যুক্ত। ২০২৪ সাল পর্যন্ত তাঁর চুক্তি রয়েছে। কিন্তু আমাদের তো ফুলটাইম কোচ প্রয়োজন। কারণ সামনেই বিশ্বকাপ। এ জন্য তাঁর সাথে বাংলাদেশের আর কথা এগোয়নি। তবে ২০২৪ সালের পরে পরিস্থিতি বিবেচনায় তাঁর সাথে আবার এ নিয়ে বসা যেতে পারে।’

ক্রিকেট পাড়ায় বরাবরই সিনিয়র ক্রিকেটারদের বিদায়ী সিরিজ নিয়ে কথার স্রোত ভেসে বেড়ায়। কিন্তু নাজমুল হাসান পাপন ক্রিকেটারদের বিদায়ী সিরিজ নিয়ে কী ভাবেন? এ সময়ে কি আদৌ সবার জন্য বিদায়ী সিরিজের প্রয়োজন আছে?

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

বিসিবি সভাপতি বলেন, ‘এখনকার সময়ে কঠিন। আপনি ভিন্ন ফরম্যাটে কিভাবে সবাইকে বিদায় দিবেন? যেমন ধরুন, রিয়াদ যদি আমাদের আগে থেকে জানিয়ে টেস্টে বিদায় নিত তাহলে নাহয় আমরা একটা ঘোষণা দিয়ে আয়োজন করে বিদায় দিতে পারতাম। আমি সব সময় তাদের বিদায়ী ম্যাচ আয়োজনে প্রস্তুত। কিন্তু সেটা আর হচ্ছে কোথায়? একইভাবে আমি মাশরাফিকেও অনেকবারে বলেছি। কিন্তু সে এমন বিদায় চায় না।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা