সংগৃহীত ছবি
লাইফস্টাইল

আম রাতে খেলে কী হয় জানেন?

লাইফস্টাইল ডেস্ক: এখন আমের সময়ে বাহারি নাম ও স্বাদের আম পাওয়া যাচ্ছে বাজারে। আম-দুধ দিয়ে ভাত খাওয়া থেকে শুরু করে আমের স্মুদি- পাকা আম আমরা অনেকভাবেই খেতে পছন্দ করে অনেকে। এমনকী অনেকে তিনবেলা খাবারের পরপরই আমও খেয়ে থাকেন। আম সুস্বাদু ও উপকারী ফল, কিন্তু এটি রাতে খেলে তা আমাদের শরীরে প্রভাব ফেলতে পারে। জেনে নেওয়া যাক, রাতে আম খেলে কী হয়-

আরও পড়ুন: মুগডালের কাটলেটের রেসিপি

১) বাড়তি ক্যালোরি: মাঝারে আকারের একটি আমে প্রায় ১৫০ ক্যালোরি থাকে। এখন আপনি যদি রাতে আম খান তবে আপনার ক্যালোরির গ্রহণের পরিমাণ বেড়ে যেতে পারে কয়েক গুণ । যে কারণে বিশেষজ্ঞরা রাতে আম না খেয়ে দিনে খাওয়ার পরামর্শ দেন। কারণ রাতে খাওয়ার পরে সাধারণত ঘুমাতে যাওয়া হয় এবং তেমন কোনো নড়াচড়া বা কাজ হয় না। তাই বাড়তি ক্যালোরি খরচ হয় না।

২) শরীরের তাপমাত্রা বৃদ্ধি: রাতে আম খেলে বৃদ্ধি পেতে পারে আপনার শরীরের তাপমাত্রা। তাই এদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া অনেকের ক্ষেত্রে এ ধরনের অভ্যাসের কারণে ব্রণের সমস্যাও দেখা দেয়। তাই আপনার যদি আগে থেকেই ব্রণের সমস্যা থাকে তাহলে আম খাওয়ার ক্ষেত্রে সচেতন হতে হবে।

৩) সুগার লেভেল বাড়তে পারে: ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য সুগার লেভেল বা রক্তে শর্করার মাত্রার দিকে খেয়াল রাখা জরুরি। যাদের এ ধরনের সমস্যা আছে তাদের আম খাওয়ার পরিমাপের দিকে খেয়াল করতে হবে। বিশে করে রাতের বেলা আম পুরোপুরি এড়িয়ে চলতে হবে। কারণ আম খেলে তা শরীরে শর্করার মাত্রা বাড়াতে পারে। তাই রাতে এটি এড়িয়ে চলবেন।

আরও পড়ুন: ভাজাপোড়া খাবার কেন এড়িয়ে চলবেন

৪) ওজন বৃদ্ধির ভয়: দিনের বেলা আম খেলে তেমন সমস্যা নেই। কারণ দিনে অনেক রকম কাজে আমরা ব্যস্ত থাকি। কিন্তু রাতে আম খেলে বাড়তে পারে ওজন। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। রাতের বেলা তেমন কোনো কাজ থাকে না কিংবা ঘুমিয়ে বিশ্রাম নেওয়ার ফলে আমের বাড়তি ক্যালোরি শরীরেই জমা হয়। এর ফলে বাড়তে পারে ওজন। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে এদিকে খেয়াল রাখবেন।

৫) বদহজম হতে পারে: আম সুস্বাদু হলেও রাতের বেলা এটি খাওয়া এড়িয়ে চলুন। কারণ রাতে আম খেলে তা বদ হজমের কারণ হতে পারে। অনেক সময় খাওয়ার পরপরই আম খেলে তাও বদ হজমের কারণ হতে পারে। তাই আম খেতে চাইলে দুপুরের দিকে খান। তবে মূল খাবার খাওয়ার আধা ঘণ্টা আগে বা পরে আম খেলে ভালো হয়। এতে হজম ভালো হবে এবং বদ হজমের ভয় থাকবে না।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা