ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

মস্তিষ্কের ক্ষতি করে যেসব খাবার

লাইফস্টাইল ডেস্ক: খাবারের প্রভাব সবচেয়ে বেশি পড়ে আমাদের শরীরে। কিছু খাবার আমাদের মস্তিষ্কের জন্য উপকারী, কিছু খাবার অত্যন্ত ক্ষতিকর।

আরও পড়ুন: পটল কেন উপকারী?

শরীর ও মন সুস্থ রাখতে সবার আগে মস্তিষ্কের সুস্থতা জরুরি। তাই খেতে হবে উপযোগী খাবার এবং বাদ দিতে হবে ক্ষতিকর খাবার। জেনে নিন মস্তিষ্কের জন্য ক্ষতিকর খাবার কোনগুলো-

(১) চিনি: মিষ্টি স্বাদের প্রায় সব খাবারেই চিনি ব্যবহার করা হয়। প্রতিদিনের চা বা কফির সঙ্গে তো চিনি খাওয়া হয়ই। তবে চিনি আমাদের মস্তিষ্কের জন্য ক্ষতিকর। এটি পরিমিত মাত্রায় না খেলে শরীরের জন্য নানা ক্ষতি ডেকে আনে। চিনি কেবল রক্তে শর্করার মাত্রাই বাড়ায় না, এতে থাকা ফ্রুকটোজ মানুষের বুদ্ধির গতিকে মন্থর করে দেয়। ফলে স্মৃতিশক্তি কমতে থাকে।

আরও পড়ুন: ফুসফুসকে ভালো রাখে ৫টি খাবার

(২) ডায়েট কোল্ড ড্রিংকস: অনেকেই ডায়েট কোল্ড ড্রিংকস উপকারী মনে করেন। আসলে একদমই তা নয়। এখন থেকে বাইরে গেলে শরীর ঠান্ডা করার জন্য ডায়েট কোল্ড ড্রিংকস খাওয়া বন্ধ করুন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, এ ধরনের পানীয় পান করলে ব্রেইন স্ট্রোকের আশঙ্কা অনেকটাই বেড়ে যেতে পারে।

(৩) পোড়া খাবার: কাবাব জাতীয় ঝলসানো খাবার মস্তিষ্কের জন্য মোটেও উপকারী নয়। এসব খাবার যতই জনপ্রিয় হোক না কেন, এগুলো মস্তিষ্কের ক্ষতি করে। কারণ এ ধরনের খাবারে প্রচুর ট্রান্স ফ্যাট থাকে, যা মস্তিষ্কের বড় ক্ষতির কারণ হতে পারে।

আরও পড়ুন: পপকর্ন বানানোর রেসিপি

(৪) জাঙ্ক ফুড: বর্তমানে জাঙ্কফুডের মধ্যে পিজ্জা, বার্গার, চিপস, ফ্রেঞ্চ ফ্রাই খুবই জনপ্রিয়। অথচ এ খাবারগুলো আপনার মস্তিষ্কের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এ ধরনের খাবার প্রতিদিন খেলে আইকিউ কমতে সময় লাগবে না। তাই এ ধরনের খাবার এড়িয়ে চলুন।

(৫) অতিরিক্ত লবণ: সুস্থ থাকার জন্য নির্দিষ্ট পরিমাণ লবণ শরীরের প্রয়োজন। অতিরিক্ত খেলে দেখা দিতে পারে নানা সমস্যা। আমাদের খাবারের সঙ্গে যে লবণ খাওয়া হয়, তাকে থাকে প্রচুর সোডিয়াম। সোডিয়াম অতিরিক্ত গ্রহণ করলে মস্তিষ্কের ক্ষতি হতে পারে। তাই সুস্থ থাকতে লবণ খাওয়ার পরিমাণের দিকে নজর দিতে হবে। দৈনিক আড়াই গ্রামের বেশি লবণ খাওয়া ঠিক নয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা