সংগৃহীত
লাইফস্টাইল

ডেঙ্গুর যেসব লক্ষণ

লাইফস্টাইল ডেস্ক: মশাবাহিত রোগ হলো ডেঙ্গু।জমে থাকা পানি থাকলে সেখানে এই মশা জন্মায়। এই রোগ মোটেও সাধারণ কোনো অসুখ নয়। প্রতি বছর এ রোগে আক্রান্ত হয়ে অনেক প্রাণহানির ঘটনা ঘটে। ডেঙ্গুর জ্বরকে প্রথমে বেশিরভাগ মানুষই সাধারণ জ্বর বলে ভেবে ভুল করে থাকে। তবে এর লক্ষণ আগে থেকেই জানা থাকলে সহজ হয়।

আরও পড়ুন: ফুসফুসকে ভালো রাখে ৫টি খাবার

প্রচণ্ড জ্বর:

ডেঙ্গু জ্বরের শুরুতে হালকা জ্বর থাকে যা ধীরে ধীরে বাড়তে থাকে। এর পরে জ্বর ১০০ ডিগ্রির ওপরে উঠে যায়। তার সাথে ত্বকে ক্ষত তৈরি হতে পারে। এ সময় প্রস্রাব ও মলের সাথে রক্ত পড়তে পারে। এই লক্ষণ দেখা দিলে সতর্ক হতে হবে এবং দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

শরীরের ব্যথা:

ডেঙ্গু জ্বরের সাথে শরীর ব্যথা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তবে ব্যথা যদি খুব বেশি হলে তখন সতর্ক হোন। কেননা বিশেষজ্ঞরা বলছে, ডেঙ্গু জ্বরের অন্যতম লক্ষণ হচ্ছে পেশী ও জয়েন্টের প্রচণ্ড ব্যথা হওয়া। তাই এই ধরনের লক্ষণ দেখা দিলে মোটেও অবহেলা করবেন না।

আরও পড়ুন: বর্ষায় চুলের যত্ন

পেট ব্যথা:

জ্বরের পাশাপাশি পেটে মধ্যে ব্যথা হলে সতর্ক হোন। ডেঙ্গু জ্বর হলে পেটে ব্যথা ও অস্বস্তি হতে পারে। জ্বরে আক্রান্ত হলে তীব্র ব্যথা বা ক্র্যাম্প অনুভব হতে পারে। এ ব্যথা যে ডেঙ্গুর কারণে হচ্ছে তা অনেকেই বুঝতে পারেন না। তাই জ্বরের সাথে সাথে পেট ব্যথা হলে একদমই অবহেলা করবেন না।

রক্তপাত:

ডেঙ্গু জ্বর হলে রক্তপাত সবার ক্ষেত্রেি এটি দেখা নাও দিতে পারে। কিন্তু অনেকের ক্ষেত্রে এ সমস্যাটি হতেও পারে। সেক্ষেত্রে শরীরে ছোট ছোট দাগ বা লালচে দাগ দেখাতে পারে। অনেক সময় ত্বক, নাক এমনকী মাড়ি থেকে রক্তপাত হতে পারে। শরীরের বিভিন্ন অংশ থেকে অস্বাভাবিকভাবে রক্তপাত হতে শুরু করলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।

আরও পড়ুন: ওজন কমাতে ওটস

অনবরত মাথাব্যথা:

জ্বরের পাশাপাশি যদি মাথাব্যথা চলতেই থাকে তবে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন। এ সময় সঠিক পরীক্ষার মাধ্যমে তখন ডেঙ্গু নির্ণয় করা সহজ হবে। এছাড়াও ডেঙ্গুজ্বরের অন্যতম লক্ষণ হলো চোখে ব্যথা। এ সময় চোখের পেছনে অস্বস্তিকর ব্যথা হতে পারে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা