ছবি : সংগৃহিত
খেলা

বিপিএলে বাড়লো টিকিটের দাম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্বের খেলা শেষ। প্লে অফ নিশ্চিত করেছে টেবিলের শীর্ষ চারটি দল সিলেট স্ট্রাইকার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল।

আরও পড়ুন : বর্ষসেরা তালিকায় মেসি-এমবাপে-বেনজেমা

এই চার দলের মধ্যে এবার লড়াই চলবে শিরোপা জয়ের। এর মধ্যে শেষের এই গুরুত্বপূর্ণ ম্যাচ গুলো খেলার জন্য বেশ কিছু তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে দলগুলো। তাই বাড়ছে দর্শকদের খেলা দেখার আগ্রহ আর সমাগম। এলিমেনেটর ও কোয়ালিফায়ারের দুটি ম্যাচ দর্শকরা উপভোগ করতে পারবেন সর্বনিম্ন ৩০০ টাকায়।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এলিমেনেটর ম্যাচে লড়বে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। একই দিন সন্ধ্যায় ফাইনালে যাওয়ার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

শনিবার (১১ ফেব্রুয়ারি) এক বিবৃতি মাধ্যমে এই দুটি ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

৩০০ টাকা ধরা হয়েছে সর্বনিম্ন টিকিটের দাম। এই মূল্যে ইস্টার্ন স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করা যাবে। সর্বোচ্চ ২০০০ টাকা খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখার জন্য।

নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা এবং ক্লাব হাউজের জন্য খরচ করতে হবে ৮০০ টাকা। ১৫০০ টাকা ধরা হয়েছে ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য।

আরও পড়ুন : রংপুরকে উড়িয়ে দ্বিতীয় কুমিল্লা

গ্রুপ পর্বের ম্যচের থেকে টিকিটের মূল্য বেড়েছে। এর আগে টিকিটের সর্বনিম্ন মূল্য ছিল ২০০ টাকা। সেটি বেড়ে হয়েছে ৩০০ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ১০০ টাকা বেড়ে হয়েছে ৪০০ টাকা। ৩০০ টাকা বেড়েছে ক্লাব হাউজ এবং ৫০০ টাকা বেড়েছে ভিআইপি স্ট্যান্ড ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম।

শনিবার ও রোববার (ম্যাচের দিন) টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা। টিকেট সংগ্রহ করতে হবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শের-ই-বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন কাউন্টার থেকে। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা