খেলা

লিটনের চোট গুরুতর নয়

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (৩১ জানুয়ারি) খুলনা টাইগার্সের বিপক্ষে শরিফুল ইসলামের করা একটি বল আঘাত হানে লিটন দাসের ডান হাতের কব্জির একটু উপরে। ব্যাথায় কুকড়াতে থাকেন তিনি । পরে চিকিৎক এসে মাঠেই প্রথমিক চিকিৎসা করলেও কমেনি ব্যাথা। ফলে মাত্র ২ বল খেলে রিটায়ার্ড হার্ট হতে হয় তাকে। পরে আর ক্রিজে নামেননি এই ডানহাতি ব্যাটসম্যান।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

লিটনের এভাবে মাঠ ছাড়ার পর দর্শক থেকে শুরু করে সকলের মনে বড় ইনজুরির শঙ্কা জাগতে শুরু করেছিল। তবে সেসব শঙ্কা উড়িয়ে দিয়েছেন লিটনের দল কুমিল্লা ভেক্টরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই অধিনায়ক আশ্বস্ত করেছেন বড় কোনো কিছু হয়নি লিটনের, তবে হাতে এখনো ব্যথা রয়েছে।

লিটনকে নিয়ে ইমরুল কায়েস বলেন, 'লিটনের স্ক্যান করানো হয়েছিল। হাতে কোনো ফ্র্যাকচার নেই। তবে ব্যথা আছে। আমাদের মধ্যে দুই-তিন দিন বিরতি আছে। আশা করি এর মধ্যেই ঠিক হয়ে যাবে সে।'

বুধবার (১ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে কুমিল্লার ফিজিও এস এম জাহিদুল ইসলাম জানান, চোট ওতটা গুরুতর নয়। পরের ম্যাচেই দেখা যাবে বাংলাদেশের ওপেনারকে।

লিটনের চোট নিয়ে সবশেষ খবরে বলা হয়, ‘লিটন কুমার দাস গতকাল গ্লাভসের অরক্ষিত অংশে পেস বলের সরাসরি আঘাত পান এবং ব্যথায় আর খেলেননি। আমরা তার স্বাস্থ্য পরীক্ষা করেছি এবং কব্জি ও হাতেরও স্ক্যান হয়েছে। সৌভাগ্যবশত পঞ্চম মেটাকারপাল কিংবা কব্জিতে কোনো চিড় ধরা পড়েনি। আমরা ম্যানেজমেন্টকে অনুসরণ করছি এবং তাকে আমাদের পরের ম্যাচে পেতে আশাবাদী।’

আরও পড়ুন: টাইগারদের নতুন কোচ হাথুরুসিংহে

নয় ম্যাচে ২৩৪ রান নিয়ে টুর্নামেন্টের রান সংগ্রাহকের তালিকায় ১০ম অবস্থানে আছেন জাতীয় দলের এই তারকা ওপেনার।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা