ছবি-সংগৃহীত
খেলা

দুই ঘণ্টার জন্য শীর্ষে ভারত!

সান নিউজ ডেস্ক: আইসিসি টেস্ট টিম র‌্যাংকিংয়ের শীর্ষে মাত্র দুই ঘণ্টার জন্য ভারতের নাম দেখতে পাওয়া যায়।

আরও পড়ুন: শুধু সৌদির হজযাত্রীদের খরচ কমবে

এরপর জায়গাটি তারা আবার অস্ট্রলিয়ার কাছে হারায়। মঙ্গলবার (১৭ জানুয়ারি) প্রযুক্তিগত ভুলের কারণে এমন হাস্যকর ঘটনা ঘটেছে।

সাধারণত আইসিসি টেস্ট র‌্যাংকিং পরিবর্তন হয়ে থাকে প্রত্যেক সিরিজ শেষে। অস্ট্রেলিয়া কিংবা ভারত কেউই বর্তমানে টেস্ট সিরিজ খেলছে না। অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকাকে ২-০ তে তিন ম্যাচের সিরিজ হারানোর পর গত ৮ জানুয়ারি র‌্যাংকিং সবশেষ আপডেট করা হয়েছিল।

অজিরা ১২৬ রেটিং নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল। আর ভারত ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে ছিল দ্বিতীয় স্থানে। কিন্তু আইসিসির ওয়েবসাইটে প্রযুক্তিগত ভুলের কারণে ভারত অস্ট্রেলিয়াকে টপকে যায়।

আরও পড়ুন: অবৈধ মানি এক্সচেঞ্জে অভিযান, আটক ১৩

মুহূর্তে ওই পয়েন্ট টেবিলের স্ক্রিনশট টুইটারে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, ১৫ পয়েন্ট হারিয়ে অস্ট্রেলিয়া নেমে গেছে দুইয়ে। এছাড়া দক্ষিণ আফ্রিকা চার থেকে নেমে পঞ্চম স্থানে এবং ওয়েস্ট ইন্ডিজ অষ্টম থেকে ষষ্ঠ স্থানে উঠেছে।

এর মাত্র দুই ঘণ্টা পর আবারও আগের অবস্থানে ফিরে যায় অস্ট্রেলিয়া ও ভারত। ফলে হাসাহাসি শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। বিভিন্নজন করতে থাকেন নানা মন্তব্য।

সান নিউজ/এনকে/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা