খেলা

দুর্ঘটনার পর প্রথমবার মুখ খুললেন পান্ত

স্পোর্টস ডেস্ক : গত বছরের ৩০ ডিসেম্বর ভোরে গাড়ি চালানোর সময় দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় তারকা ক্রিকেটার ঋষভ পান্ত। তারপর থেকেই হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পরে অবশেষে মুখ খুললেন পান্ত।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

টুইট করে পান্ত জানালেন, আগের তুলনায় অনেক সুস্থ রয়েছেন তিনি। ভক্তদের আশঙ্কা উড়িয়ে দিয়ে বললেন, তার অস্ত্রোপচার সফল হয়েছে। সেরে ওঠার প্রক্রিয়াও শুরু করে দিয়েছেন। খুব তাড়াতাড়ি মাঠে ফিরবেন। দূর্ঘটনার ১৭ দির পর সোমবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় মুম্বাইয়ের হাসপাতাল থেকেই টুইট করে নিজের শারীরিক অবস্থার কথা জানান তিনি।

পান্ত বলেন, সবাই যেভাবে আমার পাশে থেকেছেন, তাতে আমি অভিভূত। খুশির খবর, আমার অস্ত্রোপচার সফল হয়েছে। ধীরে ধীরে সেরে উঠছি। আগামী দিনের সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে মুখিয়ে রয়েছি।

বিসিসিআই পান্তের চিকিৎসার সব দায়িত্ব নিয়েছে। সেজন্য ভারতীয় বোর্ড ও বিসিসিআই সচিব জয় শাহকে জানিয়েছেন ধন্যবাদ।
টুইটে তিনি বলেন, বিসিসিআই, জয় শাহ ও সব সরকারি কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। অন্তরের অন্তস্থল থেকে আমার সব ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে আমার সতীর্থ, চিকিৎসকদের ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা আমাকে বারবার উৎসাহ জুগিয়েছেন। আশা করি খুব তাড়াতাড়ি মাঠে নেমে সবার সঙ্গে দেখা হবে।

ঐদিনের দুর্ঘটনায় পর পান্তের হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় বোর্ডকে যে মেডিকেল রিপোর্ট দেওয়া হয়েছিল, তাতে পান্তের হাঁটুর তিনটি গুরুত্বপূর্ণ লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। এরইমধ্যে দুটি ঠিক করা হয়েছে। তৃতীয় লিগামেন্টের ক্ষেত্রে আরও ছয় সপ্তাহ লাগবে।

আরও পড়ুন : রিয়ালকে হারিয়ে সুপার কাপ বার্সার

এই পরিস্থিতিতে ২০২৩ সালে পান্তের পক্ষে পেশাদার ক্রিকেটে ফেরার সম্ভাবনা খুব কম। আইপিএল খেলার সম্ভাবনাও নেই। ঘরের মাঠে আগামী অক্টোবর-নভেম্বরে যে একদিনের বিশ্বকাপ হবে, তাতেও সম্ভবত খেলতে পারবেন না পান্ত।

সান নিউজ/এসআই/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা