ছবি : সংগৃহিত
খেলা
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)

ঢাকাকে হারিয়ে টানা পাঁচ জয় পেল সিলেট

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লো স্কোরিং ম্যাচে ৪ বল হাতে রেখে ৫ উইকেটে জিতেছে সিলেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে এনিয়ে পাঁচ ম্যাচ খেলে সবকয়টিই জিতলো তারা।

আরও পড়ুন : মাঠে ঢুকে মাশরাফিকে কুর্নিশ ভক্তের

এর আগে, গত ১০ জানুয়ারি মিরপুরে সিলেট স্ট্রাইকার্স ২০১ রানের পাহাড় গড়ে ঢাকা ডমিনেটর্সকে হারিয়েছিল ৬২ রানে । একই দলের বিপক্ষে চট্টগ্রামেও জয় পেলো তারা।

প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলে ডাক মারেন সৌম্য সরকার। রুবেল হোসেনের করা বলটিতে এলবিডব্লিউর শিকার হন তিনি। পাওয়ার প্লের শেষ ওভারে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন ইমাদ ওয়াসিম। পরপর দুই বলে ফেরান দিলশান মুনাবিরা (১৭) ও রবিন দাসকে (০)।

আরও পড়ুন : রিয়ালকে হারিয়ে সুপার কাপ বার্সার

ইনিংসের দশম ওভারে ঢাকার দ্বিতীয় সেরা স্কোরার উসমান গনিকে (২৭) ফেরান নাজমুল ইসলাম। মোহাম্মদ মিঠুনকে (১৫) নিজের তৃতীয় শিকার বানান ইমাদ।

৭৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ঢাকার সর্বোচ্চ ৫০ রানের জুটি গড়েন নাসির হোসেন ও আরিফুল হক। ইনিংস সেরা ৩৯ রান করে রান আউট হন নাসির। ২০ রান করেন আরিফুল। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১২৮ রান তোলে ঢাকা।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

অপরদিকে সিলেটের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন ইমাদ। একটি করে উইকেট নেন রুবেল, মোহাম্মদ আমির ও নাজমুল হোসেন।

জয়ের জন্য সিলেটের সামনে মাত্র ১২৯ রানের লক্ষ্য। সিলেটের শুরুটাও হয় দারুন। মোহাম্মদ হ্যারিস ও নাজমুল হোসেন শান্ত গড়েন ৫২ রানের উদ্বোধনী জুটি। কিন্তু নবম ওভারে দুজনকে ফিরিয়ে নাসির হোসেন দেন জোড়া ধাক্কা। ৪৪ রান করেন হ্যারিস, ১২ রান করেন শান্ত। পরের ওভারে জাকির হাসান (১) শিকার হন আরাফাত সানির।

আরও পড়ুন : কিছু বললেই সাসপেন্ড করে দিবে

নিয়মিত উইকেট পড়ায় আসছিলো না রান বাড়তে থাকে রান রেটও। একপ্রান্ত আগলে রাখা মুশফিকুর রহিম (২৭) বিদায় নিলে বড় ধাক্কা খায় সিলেট। শেষ তিন ওভারে ২৪ রান দরকার ছিল সিলেটের, তা শেষ দুই ওভারে এসে কমে দাঁড়ায় ২০ রানে।

সালমান ইর্শাদের করা ১৯তম ওভারের প্রথম বলে থিসারা পেরেরা একটি চার মারেন, পরের বলে নেন দুটি রান। তৃতীয় বলে আরেকটি চারে ম্যাচের নিয়ন্ত্রণ নেন পেরেরা। পরের বলে তার সঙ্গে প্রান্ত বদল করে স্ট্রাইকে এসে আকবর আলী পঞ্চম বলে মারেন ছক্কা। দুজন মিলে এই ওভারেই তুলে নেন ১৮ রান।

আরও পড়ুন : বরিশালের কাছে হারলো কুমিল্লা

শেষ ওভারে প্রথম ২ বল খেলেই ম্যাচ জিতে যায় সিলেট। প্রথম বলে আকবর নেন সিঙ্গেল, দ্বিতীয় বলে পেরেরা হাকান ছক্কা। আকবর ১০ ও পেরেরা ২১ রানে অপরাজিত থাকেন। ১৯.২ ওভারে ৫ উইকেটে ১৩৪ রান করে সিলেট।

পাঁচ ম্যচের পাঁচটিতেই জয়ী সিলেট ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার প্রথম স্থান ধরে রেখেছে।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা