নিজস্ব ছবি
খেলা
বিপিএল

চট্টগ্রাম পর্ব শুরু শুক্রবার

স্পোর্টস ডেস্ক : শুক্রবার (১৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকেই শুরু হচ্ছে চট্টগ্রামের ম্যাচের টিকিট বিক্রি। দর্শকরা সর্বনিম্ন ২০০ টাকায় বিপিএলের ম্যাচ উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন: দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

বিপিএল চট্টগ্রাম পর্বের শুরু হবে আগামীকাল শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জারস এবং ফরচুন বরিশালের ম্যাচের মধ্যে দিয়ে।

এই পর্বের খেলা উপভোগ করার জন্য টিকিটের দাম, বিক্রির স্থান ও সময়সূচি ঘোষণা করেছে বিসিবি।

চট্টগ্রামে বিপিএল ম্যাচ উপভোগ করার জন্য সর্বনিম্ন ২০০ টাকায় স্টেডিয়ামের ওয়েস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকিট কেনা যাবে। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মুল্য ৩০০ টাকা। এছাড়া ক্লাব হাউজ গ্যালারি ৫০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ১০০০ টাকা, রুফটপ হসপিটালিটি এবং গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারির টিকিটের দাম ১৫০০ টাকা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সাগরিকা বিটাক মোড় সংলগ্ন বুথ এবং নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের বুথ থেকে দর্শকরা টিকিট কিনতে পারবেন।

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দায়িত্ব পেল শীর্ষ রুশ জেনারেল

এছাড়া পরবর্তী ম্যাচগুলোর টিকেট আগের দিন ও ম্যাচের দিন নির্ধারিত সময়ে টিকিট কেনার সুযোগ পাবেন দর্শকরা।

সান নিউজ/এসআই/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা