খেলা

বিপিএলে ফিক্সিংয়ের প্রস্তাব

স্পোর্টস ডেস্ক: চলমান বিপিএলে নবম আসরে বাজিকরদের পক্ষ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে সিলেট স্ট্রাইকার্সের এক পরিচালকের কাছে।

আরও পড়ুন: এই মুহূর্তে নতুন পে-স্কেল নয়

সিলেটের ওই কর্মকর্তা তাৎক্ষণিক সেই প্রস্তাব শুধু প্রত্যাখ্যানই করেননি, সঙ্গে সঙ্গে তা জানিয়ে দিয়েছেন আইসিসির দুর্নীতি দমন সংস্থা আকসুকে।

বিপিএলের গভর্নিং কাউন্সিলের এক কর্মকর্তা এ ব্যাপারে বলেছেন, ‘আমরা শুনেছি, একটা দলকে এমন প্রস্তাব দেওয়া হয়েছে। আকসু বিষয়টি দেখছে।’

আরও পড়ুন: বাংলাদেশে ফেয়ার ইলেকশন হবে

বিপিএলের আরেক ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকেই নাকি জাতীয় দলের এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। বিপিএল ড্রাফটের আগে সেই ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি নিয়ে কথা চালাচালি হচ্ছিল এক ফ্র্যাঞ্চাইজির।

কিন্তু সেই ফ্র্যাঞ্চাইজি থেকে চুক্তির সঙ্গে কিছু ‘শর্ত’ জুড়ে দেওয়া হয়। ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধি হয়ে দুজন সেই ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করছিলেন। তাদের একজন সেই ক্রিকেটারকে এবারের বিপিএলে ‘তিন-চার ম্যাচে ফেভার’ করার প্রস্তাব দেন। আরেকজন বলেছিলেন, ‘দু-তিন ম্যাচে কাজ করতে হবে।’

আরও পড়ুন: ভারত থেকে আমদানি হচ্ছে ডিজেল

সেই ক্রিকেটার অবশ্য অনৈতিক প্রস্তাবে সাড়া দেননি। সে দলের সঙ্গে সরাসরি চুক্তিতেও যাননি। পরে ড্রাফট থেকে সেই ক্রিকেটারকে অন্য ফ্র্যাঞ্চাইজি দলে নিয়েছে। ফিক্সিংয়ের প্রস্তাবের বিষয়টি সেই ক্রিকেটার বিসিবিকে জানিয়েছেন। এখন যে দলের হয়ে তিনি খেলছেন, সেই দলটিও বিষয়টি অবগত।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা