ছবি : সংগৃহিত
খেলা
বিপিএল-২০২৩

চট্টগ্রামকে ৮৯ রানে থামিয়ে দিল সিলেট

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮৯ রানে থামিয়ে দিল সিলেট সিক্সার্স ।

আরও পড়ুন : দুপুরে মাঠে গড়াচ্ছে বিপিএল

শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে রীতিমত ধুঁকতে থাকে চ্যালেঞ্জার্সের ব্যাটাররা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় চট্টগ্রাম। ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১১ রানে সাজঘরে ফেরেন মেহেদী মারুফ, প্রথম উইকেট হারায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১৪ বলে ১১ রান করে রান আউটের শিকার হন তিনি ।

এরপর দলীয় ১৮ রানে আরেক ওপেনার দারউইশ রসুলির উইকেট হারায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৯ বলে মাত্র ৩ রান করে সাজঘরের পথ ধরেন তিনি।

আরও পড়ুন : টস জিতে ফিল্ডিংয়ে সিলেট

রসুলির বিদায়ের পর আবারও উইকেট হারায় চ্যালেঞ্জার্স। অধিনায়ক শুভাগত হোম দলীয় ২২ রানে ৭ বলে মাত্র ১ রান করে আউট হন। এরপর আল আমিন ও আফিফ হোসেন মিলে চাপ সামলানোর চেষ্টা করেন। তবে ইনিংসের ১০ম ওভারে দলীয় ৪৪ রানে ২০ বলে ১৮ রান করে আউট হন আল আমিন।

এরপর ক্রিজে এসেই আউট হন উসমান খান। দলীয় ৪৭ রানে ৪ বলে মাত্র ২ রান করে আউট হন তিনি। উসমান খানের বিদায়ের পর ক্রিজে আসেন উনমুক্ত চাঁদ।

আফিফ হোসেন ও উনমুক্ত চাঁদ মিলে ইনিংস মেরামতের চেষ্টা করেও সফল হতে পারেন নি। দলীয় ৬২ রানে ১০ বলে ৫ রান করে আউট হন উনমুক্ত চাঁদ।

আরও পড়ুন : টাইটেল স্পন্সর ইস্পাহানি, পাওয়ার্ড বাই মিনিস্টার গ্রুপ

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মাত্র ৬২ রানেই হারায় ৬ উইকেট। এরপর ক্রিজে নামেন মৃত্যুঞ্জয় চৌধুরী। দলীয় ৬৭ রানে ৪ বলে ৩ রান করে আউট হন মৃত্যুঞ্জয়। এক পাশে নিয়মিত উইকেট হারালেও আফিফ হোসেন অন্যপ্রান্তের উইকেট আগলে রেখে খেলতে থাকেন।

কিন্তু ইনিংসের ১৬তম ওভারে দলীয় ৭৪ রানে তিনিও আউট হন। মোহাম্মদ আমিরের বলে দলের হয়ে সর্বোচ্চ ২৩ বলে ২৫ রান করে আউট হন তিনি।

আফিফের বিদায়ের পর ইনিংসের ১৯তম ওভারে দলীয় ৮০ রানে ১৫ বলে ৮ রান করে আউট হন নিহাদুজ্জামান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করতে সক্ষম হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

সিলেট স্ট্রাইকার্সের পক্ষে সর্বচ্চ ৪টি উইকেট নেন রেজাউর রহমান রাজা। মোহাম্মদ আমির নেন ২টি উইকেট। একটি করে উইকেট নেন অধিনায়ক মাশরাফি ও নেদারল্যান্ডের অলরাউন্ডার অ্যাককিরমান।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা