খেলা

নেইমার আসছে বাংলাদেশে!

সান নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপে আলোচিত নাম ছিল বাংলাদেশের ছেলে রবিন মিয়া। বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন তিনি। বাংলাদেশের অন্যতম সেরা ক্লাব বসুন্ধরা কিংসের সঙ্গে নেইমারকে যুক্ত করতে চেষ্টা করছেন তিনি।

আরও পড়ুন : খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

ক্রীড়াঙ্গনে অসামান্য ভূমিকা রেখে যাচ্ছে বসুন্ধরা গ্রুপ। নির্মাণ করেছে দেশের প্রথম স্পোর্টস কমপ্লেক্স। অভিষেকেই টানা তিনবারের লিগ চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানের সঙ্গে এক বিশেষ সাক্ষাত করেছেন নেইমারের বন্ধু রবিন মিয়া।

নেইমারকে কোনোভাবে বাংলাদেশের ফুটবলের সঙ্গে যুক্ত করা যায় কিনা- সে বিষয়ে তাদের মাঝে আলোচনা হয়। বাংলাদেশের ফুটবল এগিয়ে নিতে বসুন্ধরা গ্রুপের প্রচেষ্টা দেখে রবিন মুগ্ধ। তাই নেইমারকে আনার ব্যাপারে তিনিও আগ্রহী।

গণমাধ্যমকে রবিন মিয়া বলেন, ‘নেইমারকে যদি বাংলাদেশের কোনো কম্পানির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করানো হয়, সেক্ষেত্রে অবশ্যই বসুন্ধরা গ্রুপের নাম আসবে সবার আগে। ওই জায়গাটা থেকে চেষ্টা করছি একটা সম্পর্ক তৈরি করার। সবকিছু মিলে প্রাথমিক আলোচনা চলছে। এখনও চুড়ান্ত কিছু হয়নি। নেইমারকে বসুন্ধরার শুভেচ্ছাদূত করার চেষ্টা করছি। বসুন্ধরা গ্রুপের আমন্ত্রণে বাংলাদেশে আনার চেষ্টা করছি। ’

আরও পড়ুন : দুর্নীতি ও টাকা পাচার বন্ধ করতে হবে

এ ব্যাপারে বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান বলেন, ‘যেহেতু নেইমারের ঘনিষ্ট একজন এসেছেন আমাদের দেশে, তার সঙ্গে ফুটবল বিষয়ক আলোচনায় হওয়াটাই স্বাভাবিক। নেইমারকে বাংলাদেশের ফুটবলের সাথে, বসুন্ধরা কিংসের সাথে কোনোভাবে সম্পৃক্ত করা যায় কিনা সে বিষয়ে আলোচনা হয়েছে। নেইমারকে আমাদের কোনো পণ্যের শুভেচ্ছাদূত করা কিংবা স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধনের দিনে আনা যায় কিনা- এমন অনেক চিন্তাভাবনা আমাদের মাথায় আছে। এটা যদি করতে পারি, তাহলে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। ’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা