খেলা

ফাইনালে মুখোমুখি পরাশক্তি আর্জেন্টিনা-ফ্রান্স

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ জয় নিয়ে একটা মহা ভাবনা তো আছেই, কিন্তু যে লড়াইগুলো বিশ্বকাপের ভাগ্যটা গড়ে দেবে, আপাতত ভাবনা সেগুলো নিয়েই। সেখানে উতরে যেতে পারলেই যে নিশ্চয়তা মিলবে বিশ্বজয়ের!দু’বার বিশ্বজয় শেষে এবার তিন তারকার লড়াইয়ে মাঠে নামছে দুই পরাশক্তি ফ্রান্স ও আর্জেন্টিনা। রোববারের এই ফাইনালের আগে চলছে নানা আলোচনা। দুই কোচের মগজেও চলছে ভাবনার ঝড়।

আরও পড়ুন : টেস্টে ১৮৮ রানে জয় পেল ভারত

লিওনেল স্কালোনি প্রতিপক্ষ বুঝে দল সাজাচ্ছেন, এমনকি ম্যাচের মাঝেই বদলাচ্ছেন ফরমেশন। এবার তারা ফাইনালে ফ্রান্সের মুখোমুখি, যে দলে আছেন কিলিয়ান এমবাপ্পের মতো তারকা। তার গতি থামাতেই মনোযোগ দিতে হবে পুরো দলকে। একই সঙ্গে লিওনেল মেসিকে সহায়তা করার কথাও ভাবতে হবে।

তবে একাদশে কাদের থাকার সম্ভাবনা থাকছে, সেটা ধারণা করা যেতে পারে। গত মঙ্গলবার ট্রেনিং সেশনে মেসি না থাকায় ভক্তদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় পড়েছিলেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। তাকে সেরা ছন্দে পাওয়া যাবে বলেই মনে হচ্ছে। তার ট্রেনিংয়ে না থাকা ছিল পূর্বসতর্কতা, যেন ফাইনালে তাকে পুরোপুরি ফিট পাওয়া যায়। ফিট ও সুস্থ হওয়ায় অ্যাঞ্জেল ডি মারিয়াকে পাওয়ার সম্ভাবনা প্রবল।

সেমিফাইনালে নিষেধাজ্ঞার কারণে খেলেননি আকুনা ও গনজালো মনতিয়েল। তাদের দুজনকে বিবেচনা করা হচ্ছে ফাইনালে।

আরও পড়ুন : মরক্কোকে হারিয়ে তৃতীয় ক্রোয়েশিয়া

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ানো রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মাটিনেজ/অ্যাঞ্জেল ডি মারিয়া, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিজ ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি এবং জুলিয়ান আলভারেজ।

ফ্রান্সের সম্ভাব্য একাদশ:
হুগো লরিস (গোলরক্ষক), হুলেস কুন্দে, রাফায়েল ভারানে, দায়ত উপামেচানো, থিও হার্নান্দেজ, আরুলিন চুয়ামেনি, অ্যান্তোনিও গ্রিজম্যান, আদ্রিয়েন রাবিও, উসমান ডেম্বেলে, অলিভার জিরু, কিলিয়ান এমবাপে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা