টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ ( ছবি : সংগৃহিত)
খেলা

টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ

স্পোর্টস ডেস্ক : কাতারে চলমান ফুটবল বিশ্বকাপের ডামাডোলের মধ্যেই মাঠে গড়াচ্ছে প্রত্যাশিত বাংলাদেশ-ভারত সিরিজ।

আরও পড়ুন : প্রেমে মজেছেন পূজা চেরি!

রোববার (৪ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি দুই দল।

চোটের কারণে তামিম ইকবাল ছিটকে পড়ায় এই সিরিজে লিটন কুমার দাস বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন। প্রথম ম্যাচেই টসভাগ্য সহায় হয়েছে তার।

আরও পড়ুন : টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ

অধিনায়ক লিটন টস জিতে নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। অর্থাৎ রোহিত শর্মার ভারত প্রথমে ব্যাটিং করবে।

শুধু তামিম নন, চোটের কারণে পেসার তাসকিন আহমেদও আজ খেলতে পারছেন না। বাংলাদেশ দলের নিয়মিত টিম কম্বিনেশনে তাই বাধ্য হয়েই পরিবর্তন আনতে হচ্ছে।

আরও পড়ুন : আমি চাই সবাই শান্ত ও ইতিবাচক থাকুক

ওয়ানডেতে ভারতের সঙ্গে বাংলাদেশের দেখা হয়েছে ৩৬ বার। এর মধ্যে ৩০টিতে ভারতের জয়। বাংলাদেশ জিতেছে পাঁচবার। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

তবে দুই দলের সর্বশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের জয়। ঘরের মাঠে সাত বছর আগে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিল টাইগাররা। সেই সুখস্মৃতি হতে পারে স্বাগতিকদের বড় অনুপ্রেরণা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা